বন্দে ভারত-তেজসে দরজা বন্ধ! উঠতে পারলেন না ট্রেনে? কীভাবে টিকিটের মূল্য ফেরত পাবেন জানুন
Train Ticket Refund: সময়ের সঙ্গেই দ্রুত গতিতে বদল হচ্ছে প্রযুক্তির! আর এই প্রযুক্তির কল্যাণে কার্যত বিপ্লব ঘটছে ভারতীয় রেলে। ট্রেন সফর আরামদায়ক করতে একগুচ্ছ নয়া প্রযুক্তি যোগ করা হয়েছে। বিশেষ করে বন্দে ভারত, তেজসের মতো সুপারফার্স্টের মতো ট্রেনগুলিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। ফলে মনেই হবে না যে ট্রেনে বসে রয়েছেন।
এই সমস্ত ট্রেনে সফর কোনও অংশেই বিমানের থেকে কম নয়। একাধিক বিলাসবহুল সুবিধা দেওয়া হয়েছে এই ট্রেনগুলিতে। অনেকে ক্ষেত্রে আবার এই প্রযুক্তির কারণে সমস্যায় মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। বিশেষ করে বন্দে ভারতের (Vande Bharat Express) ট্রেনগুলিতে অটোমেটিক দরজা দেওয়া হয়েছে।

- Train Ticket Refund: নিজে থেকে বন্ধ হয়ে যায় দরজা
বন্দে ভারত এবং তেজসের মতো প্রিমিয়াম ট্রেনগুলিতে অটোমেটিক দরজা খোলা এবং বন্ধ হয়। সময়ের সঙ্গে নিজে থেকেই ট্রেনগুলির দরজা খোলে এবং বন্ধ হয়ে যায়। বিশেষ করে ট্রেন ছাড়ার আগেই বন্ধ হয়ে যায় সেই দরজা। ফলে ছুটে এসেও অনেক যাত্রীই উঠতে পারেন না ট্রেনে। কার্যত প্রত্যেকদিনই দেশের কোনও না কোনও স্টেশনে এমন ঘটনা ঘটে থাকে। এমন ঘটনা যদি আপনার সঙ্গেও ঘটে তাহলে কি করবেন? জানুন রেলের নিয়ম (Indian Railways)।
- Train Ticket Refund: ফেরত পেতে পারেন টিকিটের টাকা
যদি ট্রেন মিস করে ফেলেন তাহলে বিশেষ বিকল্প নেই। অন্য কোনও স্টেশনে গিয়ে ট্রেন ধরাও মুশকিল। তবে এক্ষেত্রে টিকিটের টাকা ফেরতের জন্যে আবেদন জানাতে পারেন। তবে ট্রেনের সম্পূর্ণ চার্ট আগে থেকেই প্রস্তুত করা হয়, তারপরে আপনি আপনার টিকিট বাতিল (Train Ticket Refund) করতে পারবেন না। এক্ষেত্রে টিকিট ডিপোজিট রিসিপ্ট (Deposit receipt) পূরণ করে জমা দিতে হবে। যেখানে ট্রেন মিস (Train Miss) করার কারন জানাতে হবে। ট্রেনের দরজা বন্ধ হয়ে যাওয়ার কারনেই যে এই ঘটনা তা উল্লেখ করতে হবে।
- Train Ticket Refund: কখন ফর্ম পূরণ করতে হবে
এই ফর্ম পূরণ করতে ট্রেন মিস হয়ে যাওয়ার এক ঘন্টার মধ্যে। এরপর আর কোনও টাকা কিন্তু মিলবে না। অনলাইনেও ডিপোজিট রিসিপ্ট (Deposit receipt) পূরণ করে জমা দিতে পারবেন। তবে এই সুবিধা মিলবে তখনই যখন টিকিট কনফার্ম থাকবে। বিষয়টি রেলের তরফে পরীক্ষা করা হবে। আবেদন সঠিক হলে ১৫ থেকে ৪৫ দিনের মধ্যে টিকিটের টাকা (Train Ticket Refund) পেয়ে যাবেন জাত্রী।












Click it and Unblock the Notifications