Train Ticket Lost: ট্রেনের টিকিট ছিঁড়ে গেলে কিংবা হারিয়ে গেলে কী করবেন? জানুন এই নিয়ম
Train Ticket Lost: ট্রেনে যাত্রার ক্ষেত্রে বৈধ টিকিট থাকাটা খুবই জরুরি। শুধু রেলেই নয়, প্লাটফর্মে যেতেও কাটতে হবে প্লাটফর্ম টিকিট। আর সেই টিকিট ছাড়া কখনই স্টেশনে ঢুকতে পারা যায় না। প্লাটফর্ম টিকিট না কেটে যদি স্টেশনে ঢুকে পড়েন এবং হাতেনাতে ধরা পড়েন তাহলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবেই।
টিকিট পরীক্ষকরা এই বিষয়ে কড়া ভাবে পরীক্ষা চালান। কিন্তু হঠাত করে যদি কাঁটা টিকিট হারিয়ে (Train Ticket Lost) যায় তাহলে? কি করবেন তখন? কি বলছে রেলের নিয়ম? এই অবস্থায় রেল কি মোটা জরিমানা করতে পারে? আর সেটাই আলোচনা করা হল এই প্রতিবেদনে-

- Train Ticket Lost: খুঁজে পাচ্ছেন না টিকিটটাই
ট্রেন ধরার আগে নানা ধরনের ব্যস্ততা থাকে! আর সেই ব্যস্ততায় বাড়িতে ফেলে এলেন রিজার্ভেশন টিকিটটা। কিংবা পকেট থেকে পড়ে গিয়েছে। তাহলে কি ট্রেনে সফর করতে পারবেন না? রেলের নিয়ম বলছে, নিশ্চয় পারবেন সফর করতে। যদি টিকিট হারিয়ে যায় তাহলে ডুপ্লিকেট টিকিট বার করে নিতে হবে।
ট্রেনের আলাদা আলাদা ক্লাসে ডুপ্লিকেট টিকিট কাটতে আলাদা নিয়ম রয়েছে। এমনকি ফিসও আলাদা। ডুপ্লিকেট (Duplicate Rail Ticket) টিকিট টিটির কাছে গিয়ে তৈরি করতে হবে। তবে রেলের কাউন্টারে গিয়েও ডুপ্লিকেট টিকিট নেওয়া যাবে।
- Train Ticket Lost: দিতে হবে ফিস
ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট indianrail.gov.in এ এই বিষয়ে বিস্তারিত ভাবে বলা হয়েছে। সংশ্লিষ্ট এই ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুসারে, ডুপ্লিকেট টিকিট নেওয়ার জন্যে ফিস দিতে হবে। সেকেন্ড এবং স্লিপার ক্লাসে ডুপ্লিকেট টিকিড় তৈরি করতে ৫০ টাকা দিতে হবে। এর উপরে থাকা শ্রেণিতে টিকিটড়ের ডুপকিকেট কপি বের করতে ১০০ টাকা পর্যন্ত নেয় রেল।
যদি রিজার্ভেশন চার্ট তৈরি হওয়ার পর ট্রেনের টিকিট যদি হারিয়ে যায় তাহলে ডুপ্লিকেট টিকিট পেতে ভাড়ার ৫০ শতাংশ দিতে হবে। তবে যদি হারিয়ে যাওয়া ডুপ্লিকেট টিকিট পেয়ে যান তাহলে ট্রেন ছাড়ার আগে কাউন্টারে গিয়ে তা দেখানোর সুযোগ রয়েছে। আর তা দেখালে ডুপ্লিকেট টিকিটের জন্যে দেওয়া টাকা ফেরত পাওয়া যাবে।
- Train Ticket Lost: টিকিট ছিঁড়ে গেলে কি করেবেন?
যদি কোনও যাত্রীর টিকিট কনফার্ম হওয়ার পর সেটি যদি ছিঁড়ে যায় তাহলে মোটা অঙ্ক দিতে হবে! ভাড়ার ২৫ শতাংশ পর্যন্ত জমা দিতে হবে নতুন টিকিট পেতে। এমনটাই রেলের নিয়ম। তবে ওয়েটিং লিস্টে থাকাকালীন কোনও টিকিট ছিঁড়ে যায় কিংবা হারিয়ে যায় তাহলে কিন্তু ডুপ্লিকেট টিকিট আর তৈরি করা যাবে না। ফলে এই বিষয়ে অবশ্যই নজর রাখতে হবে।












Click it and Unblock the Notifications