বিহার-মহারাষ্ট্র প্রবল বন্যায় বিপর্যস্ত! আটকে বিমান থেকে একাধিক ট্রেন

বিপর্যয়ের কালো মেঘ এখনও বিহারের আকাশ ছাড়ছে না। গরমের দাবদাহে এনসফালাইটিসের প্রবল প্রোকোপের পর , বন্যায় রীতিমতো বিপর্যস্ত বাংলার প্রতিবেশি বিহার।

বিপর্যয়ের কালো মেঘ এখনও বিহারের আকাশ ছাড়ছে না। গরমের দাবদাহে এনসফালাইটিসের প্রবল প্রোকোপের পর , বন্যায় রীতিমতো বিপর্যস্ত বাংলার প্রতিবেশি বিহার। বন্যার জেরে একাধিক ট্রেন বাতিল হয়েছে বিহারে। অন্যদিকে, পশ্চিমের মায়ানগরী মুম্বইও বন্যার প্রোকেপ থেকে রক্ষা পাচ্ছে না। সেখানেও প্রবল বন্যা দেখা গিয়েছে।

ট্রেন পরিষেবা ব্যাহত

ট্রেন পরিষেবা ব্যাহত

বিহারের সমস্তিপুর থেকে দারভাঙ্গা রুটে আপাতত বন্ধ রয়েছে রেল যোগাযোগ। এছাড়াও বন্যার জেরে জয়নগর পাটনা রুটে দুটি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, গোটা পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে। প্রসঙ্গত বিহারে এখনও পর্যন্ত প্রচণ্ড প্লাবনে ১৩ টি জেলা জলমগ্ন।

 মুম্বইয়ে বন্যা পরিস্থিতি

মুম্বইয়ে বন্যা পরিস্থিতি

মায়ানগরী মুম্বইও কার্যত জলের নিচে। প্রবল বৃষ্টির জেরে ইতিমধ্যেই সেখানে ১১ টি বিমান বাতিল করা হয়েছে। যার ফলে দুর্যোগের মধ্যে আরও খানিকটা সমস্যা বেড়েছে সাধারণ মানুষের। এছাড়াও ৯ টি বিমানকে অন্যপথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

ভারী বর্ষণের পূর্বাভাস

ভারী বর্ষণের পূর্বাভাস

শনিবারই আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে মুম্বইয়ে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন প্রবল বর্ষণের সম্ভাবনা থাকছে। অন্যদিকে ৮২.৮৪ লাখ মানুষ বিহারের ১৩ টি জেলায় বন্যার কবলে। বিষয়টি নিয়ে নীতীশ সরকার কেন্দ্রীয় সরকারের আরও সাহায্য দাবি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+