বিশ্বের উচ্চতম রেলসেতু, প্রথম ট্রেনের চাকা গড়াল চেনাব ব্রিজে
অবশেষে খুলে গেল বিশ্বের দীর্ঘতম রেলসেতু। বৃহস্পতিবার প্রথম এই রেলসেতু দিয়ে ট্রেনের চাকা গড়াল। জম্মু কাশ্মীরের চেনাব নদীর উপরে তৈরি হয়েছে এই রেলসেতুটি। কাশ্মীরের রামবান জেলার সঙ্গালদান থেকে রেয়াসিকে যুক্ত করছে সেতুটি।
কয়েক সপ্তাহ আসে এই রেয়াসিয়েই তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। তীর্থ যাত্রীদের বাসে গুলি চালিয়েছিল জঙ্গিরা। তাতে ৯ তার্থ যাত্রীর মৃত্যু হয়। বাসটি খাদে পড়ে গিয়েছিল। পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা সেই হামলার দায় স্বীকার করেছিল। সেই রেয়াসি এবার এই চেনাব রেলসেতুর সঙ্গে জুড়ে গেল।

১৬ জুন হয়েছিল ট্রায়াল রান। সেটা সাফল্যের সঙ্গে হওয়ার পর আস্ত একটি ট্রেন চালানো হল বৃহস্পতিবার। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন চেনাব সেতু দিয়ে ট্রেন চলাচল হয়েছে সাফল্যের সঙ্গে। ইলেকট্রিক ইঞ্জিন চালানোর পরেই ট্রেনটি চালানো হয়েছে। শেষ পর্যায়ে রয়েছে রেলসেতুটির কাজ।
১৯৯৭ সালে প্রথম এই রেল প্রকল্পটি শুরু করার কথা হয়। ২০৯ কিলোমিটার রেলপথটি ধাপে ধাপে কাজ হয়েছে। শেষ ১৭ কিলোমিটার রেলপথ তৈরির কাজ প্রায় শেষের পথে। এই ট্রেন পথের কাজ সম্পূর্ণ হলে ভারত আরও একটি রেকর্ড গড়বে। দেশের দীর্ঘতম রেলপথের অধিকারী হবে।
কিন্তু এই রেলপথ খুলে গেলেও যাত্রীরা কি নিশ্চিন্তে চড়তে পারবেন সেই ট্রেনে। কারণ যেভাবে ট্রেন দুর্ঘটনা বেড়ে চলেছে তাতে রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত কয়েক বছরে রেল দুর্ঘটনা অস্বাভাবিক হরে বড়ে গিয়েছে। করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার পরে আবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রসের দুর্ঘটনায় আরও আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রীরা।
রেলওয়ের বিরুদ্ধে একের পর এক গাফিলতির অভিযোগ উঠছে। রেলের সুরক্ষা 'কবচ' মাত্র ১৫০০ কিলোমিটার রেলপথেই বসানো হয়েছে। বাকি ৬৯,০০০০ কিলোমিটারে তেমন কোনও সুরক্ষা কবচ এখনও বসানো হয়নি। এদিকে একের পর এক দ্রুতগতির ট্রেন চালু করা হচ্ছে। বন্দেভারতের পর এবার বন্দেভারত স্লিপার কোচের ট্রেন চালানোর প্রস্তুতি নিতে শুরু করেছে রেল। ১৫ অগাস্ট থেকেই নাকি সেই ট্রেন চলতে শুরু করবে।
কিন্তু যাত্রীরা প্রশ্ন করছেন অত্যাধুনিক দ্রুত গতির ট্রেন চালালেও সুরক্ষা যদি না থাকে তাহলে কী হবে। আরও দুর্ঘটনা বাড়বে, বাড়বে প্রাণহানিও এই নিয়ে অভিযোগ করেছেন তাঁরা। দুর্ঘটনা যে হারে বেড়ে চলেছে তাতে ট্রেনে উঠতেই ভয় পাচ্ছেন যাত্রীরা। এদিকে ট্রেনের ভাড়া অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। কিন্তু যাত্রীরা নিরাপদে সফর করতে পারছেন না।
চেনাব রেল ব্রিজ খুলে দেওয়ার আগে কি কবচ পরিষেবা চালু করা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই আইফেল টাওয়ারের থেকেও উঁচু এই রেল সেতু। আইফেল টাওয়ারের থেকে ৩৫ মিটার উঁচু। আর চেনাব নদীর খাত থেকে ৩৫৯ মিটার উচ্চতায় তৈরি হয়েছে রেলসেতুটি।












Click it and Unblock the Notifications