Odisha Train Accident: ঝাঁকুনি আর হর্ন শুনলেই আঁতকে উঠছি! এখনও ট্রমায় অভিশপ্ত ট্রেনের যাত্রীরা

Odisha Train Accident: ভারতের ইতিহাসে অন্যতম বড় ট্রেন দুর্ঘটনা। ঘটনার কয়েক ঘন্টা কেটে (Coromandel Express accident) গিয়েছে। কিন্তু এখনও বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও যাত্রীদের চোখে মুখে। কার্যত এখনও ট্রমার মধ্যে থেকে বের হতেই পারছেন না তাঁরা।

আজ সোমবার দুপুরে হাওড়ার নিউ কমপ্লেক্সে ২২ নম্বর প্লাটফর্মে আসে ডাউন জনশতাব্দী এক্সপ্রেস। ওই ট্রেনেই বেশ কিছু যাত্রী ছিলেন তাঁরা অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসে ছিলেন। ঘটনার পর থেকেই আটকে ছিলেন তাঁরা। আজ ডাউন জনশতাব্দী এক্সপ্রেসে হাওড়া ফেরেন। প্রাণে বেঁচে গেলেন এখনও আতঙ্কে যাত্রীরা। তাঁরা বলছেন বীভৎস্য ঘটনা আমরা চোখের সামনে দেখেছি তা এক কথায় অকল্পনীয়।

Coromandel Express accident

তাদেরই মধ্যে এক যাত্রী রুমা চট্টোপাধ্যায় জানাচ্ছেন, কলকাতার বেহালা সরশুনা থেকে একটা কম্পিটিশনের জন্য গিয়েছিলাম। গত ৩০-৩৫ বছরে এত বড় ভয়াবহ ঘটনা ঘটেছে কিনা আমাদের সন্দেহ। শুধু লাশের পর লাশ মৃতদেহ পড়ে রয়েছে। রক্ত পড়ে রয়েছে চতুর্দিকে। তার সঙ্গে পচা দুর্গন্ধ। এর আগে কখনও আমরা এই রকম দৃশ্য আগে দেখিনি বলে জানাচ্ছেন রুমা। শুধু তাই নয়, যাত্রীদের কথা ভেবে রেলের যাত্রী সাচ্ছন্দের কথাও তোলেন তিনি।

Image of train

অন্যদিকে জনশতাব্দীতে থাকা আরেক যাত্রী বলেন, এই রকম দেখতে হবে তা কল্পনাতেও ভাবিনি। একদিকে দুর্ভাগ্য আমাদের এমন দৃশ্য দেখতে হলো। আর একদিকে ঈশ্বরকে ধন্যবাদ যে বেঁচে বাড়ি ফিরতে পারছি। তবে যত বার ট্রেন ঝাঁকুনি দিচ্ছে কিংবা দীর্ঘ হর্ন বাজছে ততবারই আঁতকে উঠছি। এই অবস্থায় হাওড়াতে নেমেই কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ওই যাত্রী। এমনকি আগামীদিনে ট্রেন ওঠার আগেও দুবার ভাববেন বলেও দাবি।

train passengers

কার্যত একই অবস্থা অন্যান্য যাত্রীদেরও। শুধু তাই নয়, অন্যান্য ট্রেনেও যারা জার্নি করছেন তাদেরও কার্যত উদ্বেগ বেড়েছে। অনেকেই বলছেন লাইফ লাইন এখন আতঙ্কের জার্নি। যদিও রেলের তরফে মানুষকে আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দুর্ঘটনাস্থল অর্থাৎ বাহানাগা বাজার স্টেশনের উপর দিয়েও ট্রেন চালানো হচ্ছে।

গতি কম রেখেই ওই লাইনে চালানো হচ্ছে ট্রেনগুলিকে। ঘটনার প্রায় ৫১ ঘন্টা পর রবিবার রাতে ট্রেন পরিষেবা শুরু হয়। ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টাও করা হচ্ছে। কিন্তু এত বড় দুর্ঘটনা! চারপাশ জুড়ে ছড়ানো ধ্বংসস্তূপ। এত তাড়াতাড়ি কি আতঙ্ক থেকে বেরিয়ে আসা সম্ভব?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+