Indian Rail Accident: হুড়মুড়িয়ে স্টেশনে উপরে আস্ত ট্রেন! কীভাবে ঘটল জানলে চমকে উঠবেন
Indian Rail Accident: মথুরা ট্রেন দুর্ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট! শুধু তাই নয়, এই ভিডিও সামনে এসেছে। যেখানে এক ট্রেন পাইলটকে হালকা নেশার মধ্যে দেখা যাচ্ছে। যেখানে তাঁর বড় দায়িত্ব ট্রেন পরিচালনার তা না করে ভিডিও কলে (Video call) ওই আধিকারিককে ব্যস্ত থাকতেও দেখা যাচ্ছে। আর এই ভিডিও সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।
মঙ্গলবার মথুরা জংশন স্টেশনে ভয়াবহ এক দুর্ঘটনা (Indian Rail Accident) ঘটে। একটি ট্রেন একেবারে প্লাটফর্মের উপর উঠে যায়। যদিও এই ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রশ্ন ওঠে রেলের যাত্রী সাছন্দ্য এবং নিরাপত্তা নিয়ে।

তবে ঘটনার পরেই উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয় রেলের তরফে। আর সেই তদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে। ইঞ্জিনে থাকা 'ক্রু ভয়েস অ্যান্ড ভিডিও রেকর্ডিং সিস্টেম' অনুযায়ী দেখা যাচ্ছে, ট্রেনটি প্ল্যাটফর্মে পৌঁছানোর পর শচীন নামে এক ট্রেন কর্মী মোবাইলের ভিডিওতে ব্যস্ত ছিল। মোবাইলে তা দেখতে দেখতেই ডিটিসি ক্যাব (ইঞ্জিন)-এ ওঠেন। এবং ব্যগ রেখেই কিছু একটা অন করে দেন। আর তা করতেই আস্ত ট্রেনটি (Indian Rail Accident) একেবারে হুড়মুড় করে স্টেশনের উপরে উঠে যায়।
আর তা উঠে যাওয়ার পরেও ওই রেল চালক ভিডিও কলে ব্যস্ত থাকেন। যদিও কোনও রকমে বিষয়টি সামাল চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে (Indian Rail Accident) সব ঘটে গিয়েছে। ঘটনার পুরোটাই গাফিলতির কারনেই ঘটেছে বলেও রেলের তদন্তে উঠে এসেছে। ঘটনার পরেই ওই রেল কর্মী ব্রেকলাইজর টেস্ট করা হয়।
তাতে সে যে হালকা নেশার মধ্যে ছিল তা জানা যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্ত সচিন সহ পাঁচ রেল কর্মীকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। তবে ঘটনার তদন্ত এখনও শেষ হয়নি। পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। ঘটনার (Indian Rail Accident) সঙ্গে যারাই যুক্ত তাঁদের কড়া শাস্তির কথাও ভলা হয়েছে রেলের তরফে।












Click it and Unblock the Notifications