ব্রেকের মধ্যে ঘর্ষণ, বেঙ্গালুরু থেকে হাওড়ার পথে আসা ট্রেনের কামরায় আগুন
ব্রেকের মধ্যে ঘর্ষণ, বেঙ্গালুরু থেকে হাওড়ার পথে আসা ট্রেনের কামরায় আগুন
বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেসে লেগে গেল আগুন। বেঙ্গালোর থেকে হাওড়ার দিকে আসছিল ওই ট্রেনটি। সেটিতেই লেগে যায় আগুন। ট্রেনটি অন্ধ্রের চিত্তুর জেলায় আগুন লেগে যাবার পর থামানো হয় কুপ্পাম স্টেশনে। আগুন লেগে গিয়েছিল আসি এস ৯ কোচে। সেটিতেই লেগে যায় ভয়ঙ্কর আগুন।

কে প্রথম দেখেন?
ঘটনাটি তখনই নজরে আসে যখন ট্রেনের ম্যানেজার দেখেন যে আগুন বেরোতে শুরু করেছে। তিনি দেখেন যে কোনও একটি কোচ থেকে ধোঁয়া বেরোচ্ছে। তখন বাজে প্রায় দুপুর ১২.৫০। তবে বড় কিছু ঘটার আগেই ট্রেন আটকে আগুন নেভানোর চেষ্টা হয়। ট্রেন থামানো হয় কুপ্পমে। সেটি চিত্তুর জেলা। দেখা হয় যে বড় কোনও ঘটনা করেছে কি না।

কোথায় ছিল সমস্যা?
সবকিছু দেখে নেবার পর জানা যায় যে ব্রেকে কিছু সমস্যা হয়েছিল। ব্রেকের মধ্যে বেশি ঘর্ষণের ফলে আগুন বেরিয়ে আসে। আর এই ঘটনা ঘটে 'SE LWSCN 193669 S9' কোচে। আগুন দেখার পরেই ট্রেনে যত যাত্রী ছিলেন সবাইকে নামিয়ে দেওয়া হয় ধীরে ধীরে। তারপর শুরু হয় আগুন নেভানোর আজ। কিছুক্ষন কাজ করার পর নিভে যায় আগুন। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ আহত হননি আবার কারও কোনও সম্পত্তির ক্ষতিও হয়নি।

তবে ট্রেন ইচ্ছাকৃতভাবে জ্বালিয়ে দেওয়া
তবে ট্রেন ইচ্ছাকৃতভাবে জ্বালিয়ে দেওয়ার ঘটনা দেশে গত ১১ মাসে দুবার হয়েছে। আর সেই ঘটনা খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে এর মূলে আবার রয়েছে বেকারত্ব। জুন জুলাই মাসে অগ্নিপথ স্কিম নিয়ে ব্যাপক সমস্যা দেখা গিয়েছিল দেশে। সরকার সেই সময় বলেছিল যে এই স্কিমের মধ্যে নির্দিষ্ট দিনের ভিত্তিতে সেনার পদে নিয়োগ হবে। সেনার পদে এইভাবে নিয়োগ! তার কয়েকদিন আগে লক্ষ লক্ষ চাকরির কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। আর তারপরেই অগ্নিপথ প্রকল্প। তা নিয়েই পাঞ্জাব থেকে শুরু করে বিহার, হরিয়ানা কেন্দ্রের সম্পত্তি হিসাবে রেলের উপর হামলা শুরু হয়েছিল। ট্রেন দেখলেই তাতে পাথর ছোঁড়া, কখনওবা আবার ট্রেনে আগুন ধরিয়ে দেবার ঘটনা ঘটতে শুরু করে। আর এর মূলে যে বেকারত্ব ছিল তা স্পষ্ট।

বেকারত্বের জের
জানুয়ারি মাসেও এই রেলে নিয়োগ নিয়ে শুরু হয়েছিল ক্ষোভ বিক্ষোভ। উত্তরপ্রদেশ এবং বিহারে ক্ষোভ দেখা দেয় ব্যাপকভাবে। সেখানে পুড়িয়ে দেওয়া শুরু হয় ট্রেনের কোচ। এর মূলেও যে ছিল বেকারত্ব তা স্পষ্ট।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications