Train Accident Helpline Numbers: ডিব্রুগড় এক্সপ্রেস বেলাইন, হেল্পলাইন চালু করল রেল মন্ত্রক
Train Accident Helpline Numbers: উত্তরপ্রদেশের গোন্ডার ঝিলাহি রেল স্টেশনের কাছে বেলাইন ডিব্রুগড় এক্সপ্রেস। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে দুর্ঘটনা।
জানা গিয়েছে, ১০-১২টি কোচ লাইনচ্যুত হয়েছে। বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। হেল্পলাইন নম্বর চালু করার কথা জানাল রেল মন্ত্রক।

আজ বেলা আড়াইটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানতে পারা গিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত বগিগুলির। স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত মাসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর ফের বড় রেল দুর্ঘটনা ঘটল এদিন।
রেল লাইনের ধারে ছিটকে পড়ে থাকা বগিগুলি থেকে মালপত্র থেকে অনেক যাত্রী নেমে আসেন। দুর্ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারীরা। ১৫৯০৪ ডিব্রুগড় এক্সপ্রেসের চারটি এসি কোচই বেলাইন হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। গোন্ডা ও ঝিলাহি স্টেশনের মাঝে পিকোরায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
In regard with the derailment of 15904 Dibrugarh Express in Lucknow division of North Eastern Railway, the helpline numbers are issued. pic.twitter.com/pe3CECrnmf
— Ministry of Railways (@RailMinIndia) July 18, 2024
আটকে থাকা যাত্রীদের উদ্ধার করার কাজে হাত লাগিয়েছে উদ্ধারকারী দল। কয়েকজনের প্রাণহানি ও কয়েকজন যাত্রীর গুরুতর আহত হওয়ার খবরও মিলছে। উত্তর-পূর্ব রেলওয়ের লখনউ ডিভিশনে দুর্ঘটনাটির খবর পেয়ে উদ্বিগ্ন যাত্রীদের পরিজনরা। হেল্পলাইন চালু করেছে ভারতীয় রেল।
গুয়াহাটি স্টেশনের হেল্পলাইন নম্বর: ০৩৬১-২৭৩১৬২১, ০৩৬১-২৭৩১৬২২, এবং ০৩৬১-২৭৩১৬২৩।
কমার্শিয়াল কন্ট্রোল তিনসুকিয়া: ৯৯৫৭৫৫৫৯৮৪
ফরকাটিং: ৯৯৫৭৫৫৫৯৬৬
মারিয়ানি: ৬০০১৮৮২৪১০
সিমালগুড়ি: ৮৭৮৯৫৪৩৭৯৮
তিনসুকিয়া: ৯৯৫৭৫৫৫৯৫৯
ডিব্রুগড়: ৯৯৫৭৫৫৫৯৬০












Click it and Unblock the Notifications