সিগন্যাল ভেঙে ট্রেনের ওপর আছড়ে পড়ল ট্রেন, উত্তরপ্রদেশে নিহত ১৪
রেল সূত্রে খবর, মদুয়াদিহ-লখনউ কৃষক এক্সপ্রেসের চালক লাল সিগন্যাল দেখেও গাড়ি থামাননি। ফলে ট্রেনটি প্রচণ্ড গতিতে গিয়ে ধাক্কা মারে বারাউনি এক্সপ্রেসকে। মূল লাইন থেকে বারাউনি এক্সপ্রেসকে তখন লুপ লাইনে তোলা হচ্ছিল। বারাউনি এক্সপ্রেসের চারটি কামরা ধাক্কার চোটে তুবড়ে যায়। এ ছাড়া, ধাক্কার চোটে আরও পাঁচটি কামরা ছিটকে যায় লাইন থেকে। কৃষক এক্সপ্রেসের ইঞ্জিনটিও ছিটকে যায় লাইন থেকে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই গোরক্ষপুর থেকে ১১ কিলোমিটার দূরের ওই দুর্ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল। উত্তর-পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক অলোককুমার সিং জানান, কর্তব্যে গাফিলতির জেরে সাসপেন্ড করা করা হয়েছে কৃষক এক্সপ্রেসের চালক রাম বাহাদুর এবং সহকারী চালক সত্যজিৎকে।
Gorakhpur train accident : First picture of the spot pic.twitter.com/8Pjg8hfx78
— ANI (@ANI_news) September 30, 2014
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ঘটনার জেরে বুধবার দুপুর পর্যন্ত গোরক্ষপুর-বারাণসী ও লখনউ-গোরক্ষপুর রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। এই দুর্ঘটনায় যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে দু'লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব। জখমদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। রেলমন্ত্রী সদানন্দ গৌড়া নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তিনিও ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন রেলের তরফে।
Its loco pilot's mistake ,who neglected the signal, The loco pilot has been suspended ,Strict action will be taken for negligence
— Sadananda Gowda (@DVSBJP) October 1, 2014
Click it and Unblock the Notifications