Train Accident: মানুষের ভুলেই কি অন্ধ্রপ্রদেশে দুটি ট্রেনের সংঘর্ষ? উচ্চ পর্যায়ের তদন্তে রেল
Train Accident: অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে দুটি ট্রেনের সংঘর্ষে মৃতের সংখ্যা সোমবার সকালে পৌঁছে গিয়েছে ১৪-তে। স্থানীয় প্রশাসনের তরফে এমনটাই জানানো হয়েছে। অন্যদিকে এই দুর্ঘটনায় আহতের সংখ্যাটা ৫০-এর ওপরে।
রবিবার সন্ধেয় বিশাখাপত্তনম-রায়গাদা প্যাসেঞ্জার ট্রেনটি বিশাখাপত্তনম থেকে ৪০ কিমি দূরে কান্তকাপল্লীতে পিছন থেকে বিশাখাপত্তনম-পলাসা প্যাসেঞ্জারে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনার পরে ৩৩ টি ট্রেন বাতিল করা হয়। ২২ টি ট্রেনকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়। ১১ টি ট্রেনকে আংশিক বাতিল করা হয়।

ইস্ট কোস্ট রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বিশ্বজিৎ সাহু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ট্র্যাক পুনরুদ্ধারের কাজ চলছে। উদ্ধার অভিযান শেষ হওয়ার পরে ট্র্যাক পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। আটকে পড়া যাত্রীদের জন্য বাস ও ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বিকেল চারটের মধ্যে ট্র্যাক পরিষ্কার করার পরিকল্পনা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে রবিবার সন্ধেয় দুর্ঘটনার পরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনের সঙ্গে কথা বলেন এবং ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার পদক্ষেপগুলি সম্পর্কে অবহিত করেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সরকার মৃতদের নিকটাত্মীয়দের ১০ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের জন্য ২ লক্ষ টাকা করে দেবে। রাজ্য সরকারের তরফে মৃতদের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
অন্যদিকে রেলের প্রাথমিক তদন্তে অনুমান, মানবিক ত্রুটির কারণে রবিবার সন্ধের দুর্ঘটনা। ওয়াল্টেয়ার ডিভিশনের রেলওয়ে ম্যানেজার সৌরভ প্রসাদ জানিয়েছএন, মাঝের লাইন দিয়ে দুটি যাত্রীবাহী ট্রেন যাচ্ছিল। পিছনের ট্রেনটি এসে সিগন্যাল অতিক্রম করে যায়। সামনের ট্রেনটির তিনটি এবং পিছনের ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত করে বলতে তিনি রাজি হননি। ওয়াল্টেয়ার ডিভিশনের রেলওয়ে ম্যানেজার জানিয়েছেন. তদন্ত শেষ হলেই দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব হবে।
দুর্ঘটনার সময় হাওড়া-চেন্নাই লাইনের আলামান্দা এবং কান্তকাপল্লি স্টেশনের মধ্যে প্রযুক্তিগত সমস্যার কারণে পলাশা ট্রেনটি সিগন্।ালের জন্য অপেক্ষা করছিল। রেল সূত্রে খবর, মানুষের ভুলের কারণে বিশাখাপত্তনম-রায়গাদা ট্রেনের লোকো-পাইলট সিগন্যাল লক্ষ্য করেননি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications