Train Accident: ফের বড় দুর্ঘটনা রেলের, চলন্ত ট্রেনে ওভারহেডের তার ছিঁড়ে ২ যাত্রীর মৃত্যু
ট্রেনের দুরক্ষা ব্যবস্থা নিয়ে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে। একাধিক ট্রেন দুর্ঘটনা প্রশ্ন তুলেছে রেলের সুরক্ষা নিয়ে। এবার আবারও প্রশ্নের মুখে সেই সুরক্ষা। পুরী িদল্লি পুরুষোত্তমপুর এক্সপ্রেসে এমার্জেন্সি ব্রক কষার সঙ্গে সঙ্গে ২ যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে পুরী-দিল্লি পুরুষোত্তমপুর এক্সপ্রেস কোডার্মা রেল স্টেশনের কাছে পৌঁছতেই হঠাৎ করে ওভারহেডের তার ছিঁড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে এমার্জেন্সি ব্রেক কষেন ট্রেনের চালক। সঙ্গে সঙ্গে ঝাঁকুনি দিয়ে থেমে যায় ট্রেন। সেই ঝাঁকুনিতেই নাকি ট্রেনের দুই যাত্রীর মৃত্যু হয়েছে।

পূর্ব এবং মধ্য রেলের তরফে জানানো হয়েছে ঝাড়খণ্ডের পারসাবাদের কাছে গোমোহ এবং কোডার্মা রেলস্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটে। দিল্লিগামী পুরুষোত্তমপুর এক্সপ্রেসের গতি সেসময় ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার। হঠাৎ করে এমার্জেন্সি ব্রেক কষায় ঝোরে ঝাঁকুনি হয় ট্রেনের মধ্যে। যাত্রীরা অবচেতন অবস্থায় ছিলেন। তাঁরা আচমকা তীব্র ঝাঁকুনিতে ছিটকে পড়েন। দুই যাত্রী নাকি গুরুতর আহত হয়েছিলেন।
ট্রেেনর মধ্যেই তাঁরা মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে রেলের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে আসেন। প্রায় চার ঘণ্টা ট্রেনটি সেখানে দাঁড়িয়েছিল। কোডার্মা গোমহ স্টেশনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল। ডিসেল ইঞ্জিন দিয়ে প্রথমে ট্রেনটিকে গোমহ স্টেশন পর্যন্ত টেেন আনা হয়। তারপরে নতুন ইলেকট্রিক ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে দিল্লির পথে রওনা করা হয়।












Click it and Unblock the Notifications