Train Accident: আতঙ্কের ট্রেনসফর! মুম্বই থেকে কলকাতা আসার পথে বেলাইন এক্সপ্রেস
CSMT Shalimar Express Derailed: ফের ট্রেন দুর্ঘটনা। এবার বেলাইন (Derailment) মুম্বইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাস থেকে শালিমারগামী এক্সপ্রেস। মহারাষ্ট্রের নাগপুরে (Train Accident at Nagpur) লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটির দুটি কামরা (Two Coaches)। নাগপুরের কালামনা স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ের (South east central railway) সিনিয়র ডিভিশনাল কর্মাশিয়াল ম্যানেজার দিলীপ সিং জানান, ১৮০২৯ ডাউন সিএসএমটি শালিমার এক্সপ্রেসের এস ২ কোচ ও একটি পার্সেল ভ্যান কালামনা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায়। তবে দুর্ঘটনার জেরে কোনও হতাহতের খবর নেই।

যদিও ট্রেন লাইনচ্যুত হয়ে যাওয়ায় ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি শুরু করেন তারা (Passengers Feared)। ভয় পেয়েও লাইনে নেমেও পড়েন অনেকে। দুর্ঘটনার পর তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা।
জানা যায়, কালামনা স্টেশন ছাড়তেই ইঞ্জিনের পিছনের পরপর দুটি কামরা বেলাইন হয়ে যায়। সঙ্গে সঙ্গে ব্রেক কষে ট্রেন থামান চালক। পেছনের দিকের কামরা ও পার্সেল ভ্যান হওয়ায় এড়ানো গিয়েছে প্রাণহানি।
রেলের তরফে যাত্রীদের গন্তব্যে পৌঁছনোর জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। যাত্রীদের সুবিধার্থে চালু করা হয় হেল্পলাইন। রাজনন্দগাঁও, ডোঙারগড়, গোন্ডিয়া ও নেতাজি সুভাষ চন্দ্র বোস ইটাওয়াড়ি জংশন রেলস্টেশনে খোলা হয়েছে হেল্পলাইন। হেল্পলাইন নম্বরগুলি হল যথাক্রমে ৭০০০৫৯৭১০৯, ৮৯৬৫৯৬৬১৮৫, ৮৫৫২৮৪০৩৫৩ এবং ০৭১২-২৭৬৬০৫৮।
#WATCH | Maharashtra: Two coaches of a train (18029) CSMT Shalimar Express derailed near kalamna station near Nagpur. No injuries have been reported.
— ANI (@ANI) October 22, 2024
Restoration work is underway. pic.twitter.com/fmCBf0c4N7
এদিকে দুর্ঘটনার জেরে ওই রুটে ব্যাহত হয় ট্রেন চলাচল। সন্ধে নাগাদ পুনরায় ট্রেন চালু হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনাস্থলে উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে রেল। রেললাইন মেরামতের কাজ চালাচ্ছেন আধিকারিকরা। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশও পৌঁছয় ঘটনাস্থলে।












Click it and Unblock the Notifications