মোদীর মেক-ইন-ইন্ডিয়ায় তৈরি ট্রেন এইটটিন! ছুটবে ২৫ ডিসেম্বর থেকে, জেনে নিন বিস্তারিত

ট্রেন এইটটিন। ভারতের প্রথম ইঞ্জিন বিহীন ট্রেন। দিল্লি ও বারানসীর মধ্যে এই ট্রেন যাত্রা শুকুর করবে ২৫ ডিসেম্বর থেকে।

ট্রেন এইটটিন। ভারতের প্রথম ইঞ্জিন বিহীন ট্রেন। দিল্লি ও বারানসীর মধ্যে এই ট্রেন যাত্রা শুকুর করবে ২৫ ডিসেম্বর থেকে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল ফ্যাক্টরিতে তৈরি এই ট্রেনের ট্রায়াল রান হয় ২৯ অক্টোবর। শতাব্দী এক্সপ্রেসের পরবর্তী পর্যায়ের গতিশীল ট্রেন হিসেবে ভাবা হয়েছে এই ট্রেন এইটটিনকে। ট্রায়াল রান-এ কোটা ও কুরলাসির মধ্যে ট্রেনটি ঘন্টায় ১৮০ কিমি বেগে ছুটলেও আদতে ট্রেনটি ছুটবে ঘন্টায় ১৬০ কিমি বেগে।

বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা

বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা

২৫ ডিসেম্বর ক্রিসমাস। দিনটি প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনও বটে। সেই দিনেই যাত্রা শুরুর সিদ্ধান্ত নেওযা হয়েছে ট্রেন এইটটিনের। তবে এখনও পর্যন্ত দিনটিকে প্রাথমিকভাবে শুরুর দিন হিসেবে ধরা হয়েছে।

ট্রেনের ভাড়াও হবে বেশি

ট্রেনের ভাড়াও হবে বেশি

ট্রেন এইচটিনের ইনপুট কস্ট বেশি। তাই এর ভাড়াও সাধারণের থেকে বেশি হবে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ট্রেনটি নতুন দিল্লি স্টেশন থেকে ছাড়বে সকাল ছটা নাগাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে পৌঁছবে দুপুর দুটো নাগাদ। ফিরতি ট্রেনটি দুপুর আড়াইটে নাগাদ যাত্রা শুরু করে নতুন দিল্লি পৌঁছবে রাত সাড়ে দশটা নাগাদ।

ট্রেন এইটটিন তৈরি হয়েছে ১৮ মাসে

ট্রেন এইটটিন তৈরি হয়েছে ১৮ মাসে

ট্রেনে রয়েছি ডিফিউস লাইটিং, স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ভিত্তিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম। ট্রেনটি কোনও স্টেশনে পৌঁছলে স্বয়ংক্রিয় দরজা খুলে যাবে এবং সিড়িও বেরিয়ে আসবে, যাতে যাত্রীরা স্বচ্ছ্বন্দে ও সাবধানে নামতে পারেন। বিভিন্ন প্ল্যাটফর্মের নিরিখে পদবিন্যাসের সমন্বয়সাধনও করা যাবে।

ভিতরের সজ্জাতেও নতুনত্ব

ভিতরের সজ্জাতেও নতুনত্ব

ট্রেনের ভিতরে থাকছে সিসিটিভি। থাকছে কেন্দ্রীয় বাতানুকুল ব্যবস্থা। ৫২ আসন বিশিষ্ট দুটি একজিকিউটিভ কমপার্টমেন্ট থাকছে। বাকি কম্পার্টমেন্টের আসন সংখ্যা ৭৮।

( ট্রেনের ছবি সৌজন্য: রেলমন্ত্রীর টুইটার)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+