Vande Bharat sleeper: এপ্রিলেই শুরু বন্দে ভারত স্লিপারের ট্রায়াল রান? হাওড়া থেকে আরও কম সময়ে দিল্লি
Vande Bharat sleeper: এপ্রিলে শুরু ট্রায়াল রান শুরু হতে বন্দে ভারত স্লিপারের। ইতিমধ্যে ভারতীয় রেল ট্র্যাকে গতি এনেছে বন্দে ভারত স্লিপার। হাওড়া সহ দেশের একাধিক রুটে পরিষেবা দিচ্ছে দেশের প্রথম সেমি বুলেট ট্রেন।
এবার আর চেয়ার কারে নয়, বন্দে ভারতের স্লিপার ক্লাসে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাত্রা করতে পারবেন যাত্রীরা। প্রকাশিত খবর অনুযায়ী, বন্দে ভারতের স্লিপার (Vande Bharat sleeper) ভার্সনের ট্রায়াল রান চলতি বছরের এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যাবে।

- Vande Bharat sleeper: এপ্রিল থেকেই ট্রায়াল রান
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, আগামী মাস অর্থাৎ মার্চেই বন্দে ভারত স্লিপার (Vande Bharat sleeper) রেল ট্র্যাকে আসতে পারে। ধাপে ধাপে ১০ টি বন্দে ভারত স্লিপার নিয়ে আসার উদ্যোগ রেলমন্ত্রকের।
তবে প্রাথমিক ভাবে যে রুটগুলির মধ্যে এই ট্রেন চালানো সেই তালিকায় আছে হাওড়াও। প্রকাশিত খবর অনুযায়ী, দিল্লি-হাওড়া রুটে বন্দে ভারত স্লিপার চালানো হবে। পাশাপাশি দিল্লি-মুম্বই রুটেও এই ট্রেন। সবকিছু ঠিক থাকলে এপ্রিল মাস থেকেই ট্রেনটির ট্রায়াল রান শুরু হয়ে যাবে বলে জি ভারতের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। যদিও এই বিষয়ে রেলের তরফে কোনও মন্তব্য এখনও পাওয়া যায়নি।
- Vande Bharat sleeper: নির্ধারিত সময়ের আগেই আসবে ট্রেন
দীর্ঘযাত্রায় সফরের কথা মাথায় রেখেই বন্দে ভারত স্লিপার ভার্সন আনতে চলেছে মোদী সরকার। গত কয়েকমাস ধরে চেন্নাইয়ের রেল ফ্যাক্টারিতে নয়া এই ট্রেনের (Vande Bharat sleeper) প্রোটোটাইপ কোচের নির্মাণ চলছে। সেই কাজ প্রায় শেষের মুখে।
ইন্টিরিয়রের কাজ =শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্থার এক আধিকারিকরা। আর তাও নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে বলেও দাবি করা হয়েছে। রেলের দাবি, বন্দে ভারত স্লিপারের খুবই কম সময়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো সম্ভব হবে।
- Vande Bharat sleeper: রাজধানী এক্সপ্রেসের থেকেও দ্রুত ছুটবে
দীর্ঘ যাত্রাপথে যাত্রীদের সুবিধার কথা ভেবে একাধিক ব্যবস্থা থাকবে। আধুনিক লাইট থেকে শুরু করে বিলাসবহুল আসন। পাশাপাশি যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে আছে সিসিটিভি ক্যামেরা সহ একাধিক ব্যবস্থা। ঝাঁকুনি কমাতে রয়েছে আধুনিক সিস্টেমও।
যা দীর্ঘপথে যাত্রীদের আরামদায়ক যাত্রার সুবিধা দেবে। মোট ১৬ থেকে ২০ টি কোচ ট্রেনে (Vande Bharat sleeper) থাকতে পারে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, রাজধানী এক্সপ্রেসের থেকেও গতি বেশি হবে। গন্তব্যে অন্তত দু'ঘন্টা আগে এই ট্রেনে পৌঁছে যাওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন ওই আধিকারিক।












Click it and Unblock the Notifications