নিরাপত্তা দিন, অযোধ্যা মামলার ট্রায়াল চালানো বিচারকের আবেদন সুপ্রিম কোর্টে
অযোধ্যা মন্দির মসজিদ মামলায় ট্রায়াল চালানো বিচারক সুরেন্দ্র কুমার যাদব সুপ্রিমকোর্টের কাছে পুলিশি সুরক্ষার দাবি জানালেন।
অযোধ্যা মন্দির মসজিদ মামলায় ট্রায়াল চালানো বিচারক সুরেন্দ্র কুমার যাদব সুপ্রিমকোর্টের কাছে পুলিশি সুরক্ষার দাবি জানালেন। এদিন শীর্ষ আদালত তাঁর আবেদনকে সামনে রেখে উত্তরপ্রদেশ সরকারকে গোটা বিষয়টি খতিয়ে দেখতে বলেছে এবং দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছে।

সুপ্রিম কোর্টের বিচারপতি আরএফ নরিম্যান ও বিচারপতি সূর্যকান্ত মনে করছেন তাঁর এই আবেদনের সারবত্তা রয়েছে। ২০১৭ সালে সুপ্রিম কোর্ট বিশেষ বিচারক সুরেন্দ্র কুমার যাদবকে নিযুক্ত করে এবং নির্দেশ দেয় দুই বছরের মধ্যে 'ডে টু ডে ট্রায়াল' চালিয়ে এই মামলার নিষ্পত্তি করতে হবে। এর পাশাপাশি অযোধ্যায় মন্দির-মসজিদ মামলা পঁচিশ বছর ধরে টেনে নিয়ে যাওয়ার জন্য সিবিআইকে কার্যত তিরস্কার করে সুপ্রিমকোর্ট।
নতুন করে ফৌজদারি মামলা দায়ের করা হয় বিজেপির নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, উমা ভারতী সহ আরও দশজনের বিরুদ্ধে। এই বছরের ৩০ সেপ্টেম্বর বিশেষ বিচারকের অবসর নেওয়ার কথা ছিল। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার রায় ঘোষণার পরই তিনি অবসর নেবেন।












Click it and Unblock the Notifications