লকডাউনে বাড়বে কি প্রিপেড মোবাইল গ্রাহকদের ভ্যালিডিটি, যা জানাল ট্রাই
লকডাউনে বাড়বে কি প্রিপেড মোবাইল গ্রাহকদের ভ্যালিডিটি, যা জানাল ট্রাই
সারা দেশে লকডাউন চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। কিন্তু তারই মধ্যে অনেক মোবাইল গ্রাহকের ভ্যালিডিটি শেষ হয়ে যাচ্ছে। এই সমস্ত প্রিপেইড গ্রাহকের ভ্যালিডিটি পিরিওড যাতে বাড়ানো হয়, তার জন্য মোবাইল পরিষেবা সংস্থাগুলির কাছে আবেদন জানাল রেগুলেটর ট্রাই।

গুরুত্ব দিতে আহ্বান
ট্রাইয়ের তরফ থেকে বলা হয়েছে, গ্রাহকরা যাতে করোনা ভাইরাসের জেরে লকডাউন পরিস্থিতিতে যাতে পরিষেবা পান সেব্যাপারে সংস্থাগুলিকে পদক্ষেপ নিতে হবে।

নিরবচ্ছিন্ন পরিষেবা দিতে আহ্বান
টেলিকম রেগুলারিটি অথরিচির তরফ থেকে বলা হয়েছে, গ্রাহকরা যেন নিরবচ্ছিন্ন মোবাইল সংযোগ পান, সেব্যাপারটি গুরুত্বব দিয়ে দেখতে হবে। প্রয়োজন হলে প্রিপেড গ্রাহকদের ভ্যালিডিটি বাড়িয়ে দিতে হবে।

লকডাউনের জেরে বন্ধ দোকান
অনেক গ্রাহক পাড়ার দোকান থেকে মোবাইলে রিচার্জ ভাউচার ভরিয়ে থাকেন। কিন্তু ২১ দিনের লকডাউন ঘোষণার জেরে সেই সমস্ত দোকান বন্ধ। সেক্ষেত্রে মোবাইল পরিষেবা সংস্থাগুলি যদি পরিষেবা বন্ধ করে দেয় এইসব গ্রাহকদের তাহলে সমস্যা আরও বাড়বে।

ইচ্ছা থাকলেও অনেকেই বাড়ি থেকে বেরোচ্ছেন না
টেলিকম পরিষেবা অত্যাবশ্যকীয় পরিষেবার মধ্যেই পড়ে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেক গ্রাহকের টপআপ ভরানোর ইচ্ছা থাকলেও বাড়ি থেকে বেরোচ্ছেন না, কিংবা বেরোতে পারছেন না। এই পরিস্থিতিতে গ্রাহকদের দিকে নজর দেওয়ার জন্য পরিষেবা সংস্থাগুলিকে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications