উত্তর দিনাজপুরে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা, নিহত বিহারের তিন বাসিন্দা, আহত ২ জন
উত্তর দিনাজপুরে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা, নিহত বিহারের তিন বাসিন্দা, আহত ২ জন
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের, আহত হয়েছেন আরও ২ জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোথর ১ নম্বর ব্লকের পাঞ্জিপাড়ার ঘোড়ধাপ্পার ৩১ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ডালখোলা থেকে ইসলামপুরের দিকে যাচ্ছিল একটি গাড়ি। সেই গাড়িতে ছিলেন বিহারের বলরামপুরের পোখরার বাসিন্দা ৩০ বছরের মহম্মদ মোয়াজ্জেম, ২৫ বছরের কৌশিক আলম এবং ২৬ বছরের বিক্রম চৌধুরি সরকার। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ১ নম্বর ব্লকের পাঞ্জিপাড়ার ঘোড়ধাপ্পার ৩১ নম্বর জাতীয় সড়কের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।
এই ঘটনার জন্য অবরুদ্ধ হয়ে পড় এজাতীয় সড়ক। ঘটনাস্থলে আসে পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে দেখে যে গাড়ির সঙ্গে পেঁচিয়ে গিয়েছে তিনটে দেহ। এরপর গাড়ির পাত কেটে দেহ তিনটি উদ্ধার করা হয়। এই ঘটনার পরই জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ খতিয়ে দেখছে এই ঘটনার পেছনে দ্রুত গতিতে গাড়ি চলাচল রয়েছে কিনা। গত সপ্তাহেও উত্তর দিনাজপুরে দুর্ঘটনার কারণে প্রাণ হারান প্রাক্তন কাউন্সিলর।












Click it and Unblock the Notifications