নবমী নিশিতে মর্মান্তিক পরিণতি বিহারে, ভিড়ের চাপে মণ্ডপের ভিতরেই পদপিষ্ট হয়ে মৃত ৩

নবমীর রাতেই নেমে এল বিষাদ। প্রবল উৎসাহ আর আনন্দের মধ্যেই কান্না। মণ্ডপের মধ্যেই হল ভয়াবহ ঘটনা। প্রবল ভিড়ের চাপ আর সহ্য করা যায়নি। পদপিষ্ট হয়ে তিন জন মারা গেলেন। আনন্দের পুজো এক লহমায় হয়ে গেল বিভীষিকাময়।

কিন্তু কোথায় ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা? এত ভিড়ই বা হল কোথায়? ভিড় নিয়ন্ত্রণের কি কোনও ব্যবস্থা ছিল না? সেই প্রশ্ন উঠছে ওয়াকিবহাল মহলে। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে পড়শি রাজ্য বিহারে। গোপালগঞ্জের একটি পুজো মণ্ডপের ভিতরেই হল এই পদপিষ্টের ঘটনা।

নবমী নিশিতে মর্মান্তিক পরিণতি বিহারে, ভিড়ের চাপে মণ্ডপের ভিতরেই পদপিষ্ট হয়ে মৃত ৩

ঠিক কী হয়েছিল নবমীর রাতে? পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গোপালগঞ্জের রাজা ডালা দুর্গাপুজোর মণ্ডপে ভিড় হচ্ছিল। নবমীর রাতে জনপ্লাবনের চাপ অনেকটাই বেড়ে যায়। ঠাকুর দেখার জন্য লোকজন তাড়াহুড়ো করতে শুরু করেন। তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

নবমীর রাতে ভিড়ের চাপে কয়েক জন টাল সামলাতে পারেননি। মণ্ডপের ভিতর হুমড়ি খেয়ে পড়ে যান। ব্যাস, এটাই যেন কাল হয়ে যায়। উপর দিয়েই মানুষজন যেতে শুরু করে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে একটি শিশু ভিড়ের চাপে পড়ে যায়। তাকে তুলতে যান দুই মহিলা।

ভিড়ের চাপে তারাও পড়ে যান। এরপরেই পদপিষ্ট হওয়ার ঘটনা হয়৷ মণ্ডপের মধ্যে সেই সময় চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। পরিস্থিতি পুলিশের আয়ত্তের বাইরে চলে গিয়েছিল। ওই শিশু ও দুই মহিলা মারা যান।

ওই তিনজনকে দ্রুত উদ্ধার করা হয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোনও লাভ হয়নি৷ চিকিৎসকরা জানিয়ে দেন তিনজনেরই মৃত্যু হয়েছে। ভিড়ের চাপে দমবন্ধ হয়ে মৃত্যু বলেই প্রাথমিক মত চিকিৎসকদের৷

ওই ঘটনায় আরও ১০ জন গুরুতর জখম হয়েছেন। তাদেরও উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে আটটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। মণ্ডপের মধ্যে হঠাৎ করেই জনজোয়ার এসে যায়। তাতেই এই মর্মান্তিক পরিণতি।

কিন্তু ভিড় নিয়ন্ত্রণের জন্য কি কোনও ব্যবস্থা ছিল না? প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই মণ্ডপে কোনও পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ছিল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+