‘বসন্ত পঞ্চমী’-তে প্রয়াগরাজে যান নিয়ন্ত্রণ হবে, তবে ৩১-১-এ যানবাহন প্রত্যাহার নয়, জানালেন জেলাশাসক

প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা প্রাঙ্গণে পদপিষ্টের ঘটনার ২ দিন পার। ইতিমধ্যেই ওই দুর্ঘটনাকে নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। কার্যত যোগী সরকারের এত ব্যবস্থাপনা প্রশ্নের মুখে চলে এসেছে নিমেষেই। স্বাভাবিক ভাবেই এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। আরও নিরাপত্তা আঁটোসাঁটো হয়েছে প্রয়াগরাজে।

তবে এই নিরাপত্তা নিয়েও ছড়িয়েছে ভুল তথ্য। প্রয়াগরাজে যানবাহন নিষেধাজ্ঞা নিয়েও ছড়িয়েছে রটনা। আর তাই এবার সম্পূর্ণ বিষয় খোলসা করলেন খোদ জেলাশাসক।

prayagraj

প্রয়াগরাজ জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) রবীন্দ্র কুমার মান্দার ঘোষণা করেছেন যে মহাকুম্ভ মেলার সময় আরোপিত যানবাহন প্রবেশের নিষেধাজ্ঞা ৩০ জানুয়ারি থেকে তুলে নেওয়া হয়েছে। ডিএম মান্দার কথায়, "একটি ভাইরাল বার্তায় দাবি করা হয়েছে যে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন"।

তিনি ব্যাখ্যা করেন যে শুধুমাত্র মৌনী অমাবস্যার 'অমৃত স্নান' উপলক্ষে ডাইভারশন পরিকল্পনা কার্যকর ছিল। এখন ৩১ জানুয়ারি, ১ ফেব্রুয়ারি এবং ৪ ফেব্রুয়ারিতে যান চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। তবে ২ ও ৩ ফেব্রুয়ারি 'বসন্ত পঞ্চমী' উপলক্ষে নতুন ডাইভারশন চালু হবে।

ডিএম মান্দার বলেন, ২ ও ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী উপলক্ষে ডাইভারশন নিয়ম পুনরায় কার্যকর হবে। সেক্ষেত্রে, মেলা এলাকায় যান চলাচলের জন্য বিশেষ নিয়ম জারি করা হবে। মেলা অফিসার ও ডিআইজি যানবাহন নিয়ন্ত্রণের জন্য পৃথক নির্দেশনা দেবেন। কমিশনারেট এলাকার মধ্যে যানবাহনের ওপর কোনো বিধিনিষেধ থাকবে না।

যোগী সরকার ঘোষণা করেছে যে, প্রধান স্নানের দিনে ভিআইপি চলাচল সীমিত রাখা হবে। বসন্ত পঞ্চমী, মাঘ পূর্ণিমা ও মহাশিবরাত্রির সময় এবং উৎসবের এক দিন আগে ও পরে ভিআইপি ও ভিভিআইপি গাড়ির বিশেষ সুবিধা পাওয়া যাবে না।

অন্যদিকে, মৌনী অমাবস্যার দিন পদদলিত হয়ে ৩০ জনের মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের বিচার বিভাগীয় কমিশন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি (অবসরপ্রাপ্ত) হর্ষ কুমার বলেছেন, "আমাদের এক মাস সময় দেওয়া হয়েছে, তবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত শেষ করব"।

যা জানা যাচ্ছে, কমিশনের সদস্যরা শীঘ্রই প্রয়াগরাজ পরিদর্শন করে পরিস্থিতি মূল্যায়ন করবেন। ইতিমধ্যে, উত্তরপ্রদেশ ডিজিপি প্রশান্ত কুমার ও মুখ্য সচিব মনোজ কুমার সিং ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খতিয়ে দেখেছেন সমগ্র এলাকা। সার্বিকভাবে, মহাকুম্ভের স্নানের দিনগুলিতে যানবাহন চলাচলের নিয়ম শিথিল করা হলেও, ২ ও ৩ ফেব্রুয়ারি কিছু বিধিনিষেধ বহাল থাকবে বলেই জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+