রাষ্ট্রপতির কনভয় থামিয়ে এক অভূতপূর্ব ঘটনা ঘটালেন এই ট্রাফিক পুলিশ

বেঙ্গালুরুর ট্রিনিটি সার্কেল দিয়ে তখন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কনভয় যাচ্ছিল,সেসময় হঠাৎ থামিয়ে দেওয়া হয় কনভয়,যাতে সেই রাস্তা দিয়ে আগে চলে যেতে পারে রোগী নিয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স

কিছুদিন ধরে একটি অডিও ভিস্যুয়াল বিজ্ঞাপনে দেখানো হচ্ছে, যে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ দিল্লির রাজপথে নেতা স্থানীয় কারোর কনভয় আটকে দিচ্ছেন, যাতে সেই রাস্তা দিয়ে আগে অ্যাম্বুলেন্স চলে যেতে পারে। আর এই ঘটনাই এবার বাস্তবে দেখা গেল বেঙ্গালুরুতে ।

রাষ্ট্রপতির কনভয় থামিয়ে এক অভূতপূর্ব ঘটনা ঘটালেন এই ট্রাফিক পুলিশ

বেঙ্গালুরুর ট্রিনিটি সার্কেল দিয়ে তখন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কনভয় যাচ্ছিল , সেসময় হঠাৎ থামিয়ে দেওয়া হয় কনভয়। কারণ একটাই, যাতে সেই রাস্তা দিয়ে আগে চলে যেতে পারে রোগী নিয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স। আর ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে এই অভূতপূর্ব কাজটি করলেন কর্তব্যরত ট্রাফিক সাব ইন্সপেক্টর এম এল নিজালিঙ্গাপ্পা।

সাব ইন্সপেক্টর নিজালিঙ্গাপ্পার এই কীর্তিকে সবাই স্বাগত জানিয়েছেন। এমনকি তিনি তাঁর এই কর্তব্যবোধের জন্য জিতে নিয়েছেন নাগরিকদের মনও। ট্রাফিক সাব ইন্সিপেক্টরের এই কাজের জন্য তাঁকে সম্মানিত করবে ব্যাঙ্গালোর পুলিশ। এদিকে, এই ঘটনার পর বেঙ্গালুরুর DCP ও CP তাঁকে এই কাজের জন্য অভিনন্দন জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+