চিনের পণ্য বর্জনের ডাক আরও জোরালো! দেশের ব্যবসায়িক সংগঠন ৫০০ শতাংশ 'লেভি' ধার্যের পক্ষে
চিনের দ্রব্য বর্জনের ডাক জোরালো ভারতে!
এশিয়ার রাজনীতিতে চিন-পাকিস্তান সখ্যতা চিরকালই প্রাসঙ্গিক হয়ে উঠেছে নান প্রেক্ষাপটে। সাম্প্রতিককালে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ঘিরে পাকিস্তান ফুঁসে উঠতেই তাদের পাশে এসে দাঁড়িয়েছে চিন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার বিষয়টি উস্কে চিন ফের প্রমাণ করেছে আন্তর্জাতিক দরবারে তারা কিভাবে সন্ত্রাসের আঁতুরঘর পাকিস্তানকে সমর্থন দিয়ে চলেছে। আর সেই প্রেক্ষাপটেই এবার চিনের সমস্ত দ্রব্য বয়কটের দাবি তুলল ভারতের ব্যবসায়িক সংগঠন সিএআইটি।

ভারতীয় ব্যবসায়িক সংগঠন সিএাইটির তরফে জানানো হয়েছে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে যেভাবে কাশ্মীর থেকে আর্টিক্যাল ৩৭০ অবলুপ্তি নিয়ে চিন পাকিস্তানের সমর্থনে দরবার করেছে , তাতে চিন নিজেই নিজেকে ভারতের শত্রু হিসাবে প্রমাণ করে দিয়েছে। এরকম এক পরিস্থিতিতে সেদেশের সঙ্গে কোনও মতেই ব্যবসা করা যায়না। এই কারণেই চিনের দ্রব্য বর্জনের জন্য ডাক দিয়েছে ব্যবসায়িক সংগঠনগুলি। বিষয়টি নিয়ে ২৯ অগাস্ট সিএাইটি নিজের জাতীয় কন্ফারেন্সে বৈঠক করবে।
এছাড়াও চিনে উৎপাদিত পণ্য়ের ওপর ভারত সরকার যাতে নতুন করে বড়সড় মূল্যের 'লেভি' ধার্য করে সে বিষয়েও দাবি জানিয়েছে সিএআইটি। তাঁদের দবি, চিন থেকে আসা আমদানীকৃত দ্রব্যের উপর ৩০০ থেকে ৫০০ শতাংশ লেভি ধার্য করুক ভারত সরকার।












Click it and Unblock the Notifications