২৬ জানুয়ারি ট্র‌্যাক্টর মার্চ, বৃষ্টির জন্য কৃষকদের মহড়া পিছিয়ে গেল একদিন

বৃষ্টির জন্য কৃষকদের মহড়া পিছিয়ে গেল একদিন

একদিন আগেই কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসার পর তা অসম্পূর্ণ থাকায় কৃষি বিল নিয়ে আন্দোলনরত কৃষক সংগঠন জানিয়েছে যে ২৬ জনুয়ারি ট্র‌্যাক্টর মার্চের জন্য ৭ জানুয়ারি পূর্ব ও পশ্চিম পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে তারই মহড়া করবেন কৃষকরা। কেন্দ্রের সঙ্গে কৃষি বিল নিয়ে পরবর্তী বৈঠক ৮ জানুয়ারি।

২৬ জানুয়ারি ট্র‌্যাক্টর মার্চ

২৬ জানুয়ারি ট্র‌্যাক্টর মার্চ

গত সপ্তাহে কৃষক সংগঠনের শীর্ষ সংযুক্ত কিষাণ মোর্চা, যারা দিল্লি গেটে তাদের দাবি পূরণের জন্য প্রচার চালিয়েছিল, তারা জানিয়েছে, যদি ২৬ জানুয়ারির মধ্যে তাদের দাবি পূরণ না হয় তবে দিল্লিতে তারা ট্র‌্যাক্টর প্যারেড করবে। ২৬ নভেম্বর থেকে কৃষকরা যে সিংঘু সীমান্তে প্রতিবাদরত অবস্থায় রয়েছেন সেখানে এক সাংবাদিক বৈঠকে রাজনৈতিক কর্মী ও সংযুক্ত কিষাণ মোর্চার সদস্য যোগেন্দ্র যাদব বলেন, '‌গত সাতমাসে সাতদফা কেন্দ্রের সঙ্গে কৃষি বিল সংস্কার নিয়ে আলোচনা ব্যর্থ হয়েছে। তাই আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী গত ৭ জানুয়ারি কেএমপি এক্সপ্রেসওয়েতে ট্র‌্যাক্টর মার্চ করব মহড়া হিসাবে।'‌ তিনি আরও জানান, ট্র‌্যাক্টরগুলি সিংঘু সীমান্ত, টিকরি এবং গাজিপুর সীমান্ত এবং হরিয়ানার রিওয়াসান থেকে বেরিয়ে পূর্ব-পশ্চিম পেরিফেরাল এক্সপ্রেসওয়ের দিকে যাবে এবং মাঝপথে দেখা হবে সব কৃষকদের সঙ্গে। তিনি বলেন, '‌২৬ জানুয়ারি কি হতে চলেছে এটা তারই মহড়া হবে।'‌

বৃষ্টির জন্য বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার

বৃষ্টির জন্য বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার

হরিয়ানার ভারতীয় কিষাণ সংগঠনের মুখপাত্র রাকেশ বেন জানান, ট্র‌্যাক্টর মার্চের মহড়া হওয়ার কথা ছিল বুধবার কিন্তু ক্রমাগত বৃষ্টির জন্য তা পিছিয়ে যায় বৃহস্পতিবারে। হরিয়ানার ডিজিপি মনোজ যাদব নিশ্চিত করে জানান যে ট্র‌্যাক্টর মার্চ একদিন পিছিয়ে গিয়েছে। তবে পুলিশের কাছে এখনও কোনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি যে আদৌও কেএমপি এক্সপ্রেসওয়েতে ট্রাক্টর মার্চ করা হবে কিনা। ডিজিপি বলেন, '‌কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। এরপর আমরা অনুমতির জন্য ফোন করব।'‌ কৃষক নেতাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের উদ্ধৃতি দিয়ে পুলিশের এক শীর্ষ কর্তা বলেন, '‌২৭০ কিমি পেরিফেরাল এক্সপ্রেসওয়ের আগে কৃষকরা পরিকল্পনা করেছিলেন যে কেএমপি এক্সপ্রেসওয়েতেও পরিকক্রমা করবেন।'‌ তিনি আরও বলেন, '‌নতুন পরিকল্পনা অনুযায়ী ১০০০টি ট্র‌্যাক্টর কুন্ডলি সীমান্ত থেকে বেরিয়ে টিকরি সীমান্ত হয়ে কেএমপি এক্সপ্রেসওয়েতে যাবে। একইভাবে টিকরি সীমান্ত থেকে হাজার ট্র‌্যাক্টর কুন্ডলি সীমান্ত হয়ে কেএমপিতে ঢুকবে। এক্সপ্রেসওয়ের টোল প্লাজা থেকে ট্র‌্যাক্টরগুলি ইউ টার্ন নেবে তাদের আসল জায়গা থেকে। একই ধরনের কার্যক্রম রয়েছে মেওয়াট জেলার রিওয়াসান গ্রামে, যার রাস্তা গিয়ে মিলেছে কেএমপিতে। এখানে ২০০-২৫০টি ট্র‌্যাক্টর কেএমপি এক্সপ্রেসওয়ের দিকে যাবে এবং পালওয়াল জেলার মথুরা রোড থেকে তা আবার ফিরিয়ে আনা হবে। একইভাবে পালওয়াল থেকে ২০০টি ট্র‌্যাক্টর রেওয়াসান গ্রামের দিকে যাবে এবং ফিরে আসবে।'‌

 অন্যান্য জায়গা থেকেও কৃষকরা আসছেন

অন্যান্য জায়গা থেকেও কৃষকরা আসছেন

হরিয়ানার এক কৃষি নেতা সুরেশ কোথ বলেন, '‌ট্র‌্যাক্টরগুলির মহড়া জন্য কেএমপি এক্সপ্রেসওয়ে যাবে, এটি ২৬ জানিয়ারি ট্র‌্যাক্টর প্যারেডের মহড়া।' কৃষক নেতারা হরিয়ানার প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের তাঁদের নিজ এলাকায় ট্র্যাক্টর মিছিল করার পরামর্শ দিয়েছিলেন, তবে এখনও রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে কৃষকরা জাতীয় রাজধানীতে চলে আসবে এমন ইঙ্গিত রয়েছে। জিন্দের খাপ নেতা আজাদ সিং পালওয়া জানিয়েছেন যে বুধবার খুব ভোরেই কৃষকরা দিল্লির দিকে রওয়ানা দিয়েছেন। তিনি বলেন, '‌জিন্দের গ্রাম থেকে দিল্লিতে ট্র‌্যাক্টরগুলিকে পৌঁছাতে ৪-৫ ঘণ্টা সময় নেবে। তাই আমরা ভোরবেলা বেরিয়ে যাওয়ার পরামরশ দিয়েছি।'‌ কৃষি ক্ষেত্রের সঙ্গে যুক্ত নেতারা জানিয়েছেন যে খালি হাতে তাঁরা দিল্লি সীমান্ত ছাড়বেন না, কারণ এটা তাঁদের বেঁচে থাকার প্রশ্ন।

সরকারের ওপর সব কিছু নির্ভরশীল

সরকারের ওপর সব কিছু নির্ভরশীল

অখিল আরতীয় সংঘর্ষ সমিতির সভাপতি সুরেশ কোথ বলেন, '‌কর্পোরেশন আমাদের জমি ছিনিয়ে নেওয়ার পর বাড়িতে আত্মহত্যা না করে আমরা সংঘর্ষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ইতিমধ্যেই সরকারকে বলেছি নয় আমাদের ওপর গুলি চলালাক নতুবা কৃষি বিল সংস্কার করে আমাদের বাঁচতে দিক। এই সংঘর্ষ করদিন ধরে চলবে তা সরকারের ওপর নির্ভরশীল। আমাদের শুধু একটাই এজেন্ডা, তা হল তিনটে কৃষি বিল সংস্কার করা হোক।'‌ ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+