ভোট না দেওয়ায় গাড়ি দাঁড় করিয়ে মালা পরিয়ে সংবর্ধনা কর্ণাটকে
তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের পর্যটকেরা ঘুরতে আসায় তাঁদের শাল ও মালা দিয়ে বরণ করা হয়।
গত ১৮ এপ্রিল কর্ণাটকের বেশ কিছু কেন্দ্র ভোট ছিল। তবে লম্বা উইকেন্ড হওয়ায় অনেকেই ভোটের কথা চিন্তা না করে ছুটিতে বেরিয়ে পড়েছিলেন। কর্ণাটকের বাগিচা শহর বেঙ্গালুরুর বড় অফিসের বাবুরা ভোট দেওয়ার প্রয়োজন বোধ করেননি। আবার অনেকের নিজেদের রাজ্যে ভোট হওয়ায় দেওয়ার মতো অবস্থাতেও ছিলেন না। ফলে অনেকেই বেরিয়ে পড়েছিলেন গাড়ি নিয়ে।

তবে রাস্তায় অনেককেই অযাচিত অস্বস্তিতে পড়তে হল। গাড়ি থামিয়ে তাঁদের বের করে রাস্তায় নামানো হল। তবে হেনস্থা করতে নয়। সচেতনতা তৈরি করতে। কারণ - ভোট দিন, সকাল সকাল ভোট দিন। এই প্রচারই করা হয়েছিল। তবে ভোটের দিন কর্ণাটকের চিকমাগালুরে শুধু এই রাজ্য নয়, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের পর্যটকেরা ঘুরতে আসায় তাঁদের শাল ও মালা দিয়ে বরণ করা হয়।
কেন এমন করা হল? উদ্যোক্তা তথা স্থানীয় সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি জিএম রাজশেখর বলেছেন, সরকার থেকে জনগণ সমস্ত সুবিধা নিচ্ছে। তাহলে কেন ভোট দেবে না? অনেকে আবার তর্ক করেছেন, তাঁরা ভোট দেবেন না। এটা তাঁদের গণতান্ত্রিক অধিকার। এমনকী অনেকে জানিয়েছেন, জীবনে তাঁরা ভোট দেননি।
তবে যারা ভোট দেননি, তাঁদের মালা পরানোই নয়, যারা ভোট দিয়ে ঘুরতে এসেছেন তাঁদের রীতিমতো অভিনন্দন জানানো হয়েছে. আঙুলে কালো কালির ছাপ দেখলেই ধন্যবাদ জানানো হয়েছে।
কর্ণাটকে দ্বিতীয় দফায় ১৪টি কেন্দ্রে ভোট হয়েছে। বেঙ্গালুরুর শহরের তিনটি কেন্দ্র - মধ্য, উত্তর ও দক্ষিণ বেঙ্গালুরু কেন্দ্রে সবচেয়ে কম ভোট পড়েছে। সারা রাজ্যে যেখানে গড়ে ৬৮.৮ শতাংশ ভোট পড়েছে, সেখানে বেঙ্গালুরুতে ৪৮.৩২ শতাংশ ভোট পড়েছে।
[আরও পড়ুন:বাম-তৃণমূল-বিজেপির নির্বাচনী ইস্তেহারের বিভিন্ন বিষয়ের তুলনা একনজরে]












Click it and Unblock the Notifications