তাজমহল দেখতে এবার টিকিট কাটুন অনলাইনে
আগরা, ২৪ ডিসেম্বর : অবশেষে অপেক্ষার অবসান হল।
তাজমহল দর্শনের টিকিট এবার অনলাইনে কিনতে পারবেন দর্শনার্থীরা। তাজমহলের পাশাপাশি ২৬ ডিসেম্বর থেকে এই পরিষেবা চালু হল হুমায়ুন সমাধির জন্যও।

অনলাইনে এবার থেকে টিকিট কেটেও ১৭ শতাব্দীর এই স্মৃতিসৌধ দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। তবে যে দিন অনলাইন বুকিং করা হবে দর্শনের সুযোগ মিলবে তার পরের দিন। দিল্লিতে একটি অনুষ্ঠানে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী মহেশ শর্মা।
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, আইআরসিটিস্ এই ই-টিকিট পরিষেবার দায়িত্ব নিয়েছে। তাজমহলে ঢোকার প্রবেশ পথে পরিচয়পত্র দেখিয়ে দর্শনার্থীরা ঢুকতে পারবেন। বারকোড স্ক্রিনিংয়ের ব্যাবস্থাও করা হয়েছে মূল দ্বারে। এই পরিষেবা সাফল্য পেলে দেশের অন্যান্য বেশ কিছু ঐতিহাসিক স্থানেও এই পরিষেবা ছড়িয়ে দেওয়া হবে ।












Click it and Unblock the Notifications