Tourist Visa: করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে! ১৫ নভেম্বর থেকে টুরিস্ট ভিসাতে ছাড়পত্র দিল কেন্দ্র
সংক্রমণের আশঙ্কাতে দীর্ঘদিন ভারতে বিদেশিদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে নতুন করে ভিসা দিতে শুরু করল কেন্দ্র। পর্যটকদের ক্ষেত্রে এই নির্দেশিকা দেওয়া হয়েছে. আজ বৃহস্পতিবারই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে স
সংক্রমণের আশঙ্কাতে দীর্ঘদিন ভারতে বিদেশিদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে নতুন করে ভিসা দিতে শুরু করল কেন্দ্র। পর্যটকদের ক্ষেত্রে এই নির্দেশিকা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবারই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। নির্দেশিকা দেওয়ার পরে বিদেশি নাগরিকরা আরও একবার ভারতে আসার জন্যে সুযোগ পাবেন।
তবে চাটার্ড বিমানে যারা ভারতে আসবেন তাঁদের আগে ভিসা দেওয়া হবে। এমনটাই নির্দেশিকাতে জানানো হয়েছে।

১৫ অক্টোবর থেকেই ভিসা পাবেন
জানা গিয়েছে, চার্টাড ফ্লাইটে যারা ভারতে আসবেন তাঁদের চলতি মাস অর্থাৎ ১৫ অক্টোবর থেকেই ভিসা পাবেন। কিন্তু দ্বিতীয় ধাপে অর্থাৎ ১৫ নভেম্বর থেকে সাধারণ ভিসার মাধ্যমে ভারতে আসতে পারবেন বিদেশি পর্যটকরা। আজ কেন্দ্রের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বিমান সংস্থাগুলি যাতে বিদেশি যাত্রীদের ভারতে নিয়ে আসার ক্ষেত্রে সব করোনা বিধি মানে। শুধু তাই নয়, করোনা বিধি নিশ্চিত করলেই ভারতে বিদেশিরা ঢোকার অনুমতি পাবেন বলে স্পষ্ট কেন্দ্রের তরফে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে।

আলোচনা করেই সিদ্ধান্ত
উল্লেখ্য দ্বিতীয় ওয়েভে দেশে করোনা সংক্রমন ভয়াবহ আকার নিতেই কড়া ব্যবস্থা নেয় কেন্দ্র। সমস্ত বিদেশি টুরিস্ট ভিসা বাতিল করা হয়। শুধু তাই নয়, যে সমস্ত বিদেশি পর্যটক ছিলেন ভারতে তাঁদেরও দ্রুত দেশ ছাড়ার কথা বলা হয়। কিন্তু পরিস্থিতি এখন অনেকটাই বদলে গিয়েছে। ভারতে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। আর তা আসতেই সেই নিয়ম ধীরে ধীরে শিথিল করা হয়। গিত কয়েকদিন আগেই কেন্দ্রের তরফে বলা হয় টুরিস্ট ভিসা বাদে অন্য যেকোন ভিসা নিয়ে ভারতে আসতে পারবেন বিদেশি নাগরিকরা। এমনকি ভারতে থাকার অনুমতিও দেওয়া হয়। কিন্তু টুরিস্ট ভিসার অনুমোদন দেওয়া হয়নি। আজ বৃহস্পতিবার এই ক্ষেত্রেও ছাড় দেওয়া হল। সমস্ত রাজ্যের তরফে এই বিষয়ে কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়। আর এরপরেই এই বিষয়ে আলোচনা শুরু হয়। বেশ কয়েকটি মন্ত্রক এই বিষয়ে আলোচনা শুরু করে। আর সবদিক ভেবেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফের একবার বাড়ল করোনা সংক্রমণ
উল্লেখ্য, দেশে ফের একবার বাড়ল করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৪৩১ জন। এদিকে, নতুন করে এই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ঘিরে বারবার ভাবাচ্ছে করোনা পরিস্থিতি। পুজোর আগে কার্যত করোনা নিয়ে উদ্বেগ অব্যাবত থাকল। এদিন ২২ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্য়া। ফলে দুর্গাপুজোর আগে উদ্বেগ কার্যত অব্যাহত থেকে যাচ্ছে। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২,৪৪,১৯৮ জন। মোট সুস্থতার সংখ্যা ৩,৩২,০০২৫৮ জন, মোট মৃতের সংখ্যা ৪,৪৯,৮৫৬জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৩৮,৯৪,৩১২ জন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications