প্রধানমন্ত্রীর ভাষণে কঠিন হিন্দি শব্দ, টুইটার ব্যবহারকারীদের স্মরণ করিয়ে দিল হিন্দি ক্লাসের কথা

প্রধানমন্ত্রীর ভাষণে কঠিন হিন্দি শব্দ, টুইটার ব্যবহারকারীদের স্মরণ করিয়ে দিল হিন্দি ক্লাসের কথা

মঙ্গলবার ১২ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জানিয়ে দিলেন যে এবার দেশে চতুর্থ দফার লকডাউন শুরু হতে চলেছে ১৮ মে থেকে। তবে এর মধ্যে স্বস্তির খবর এই যে লকডাউন এবার ধীরে ধীরে শিথিল করার কাজ শুরু করবে সরকার।

প্রধানমন্ত্রীর ভাষণে কঠিন হিন্দি শব্দ, টুইটার ব্যবহারকারীদের স্মরণ করিয়ে দিল হিন্দি ক্লাসের কথা


মঙ্গলবার রাত আটটার সময় শুরু হয় মোদীর ভাষণ, যা চলে দীর্ঘ আধঘণ্টা ধরে। এই ভাষণ হওয়ার ঘোষণার পর থেকেই দেশবাসী অদীর আগ্রহে অপেক্ষা করছিলেন। মোদী তাঁর ভাষণে '‌আত্মনির্ভর ভারত অভিযান’‌–এর আওতায় ২০ লক্ষ কোটি আর্থিক প্যাকেজের ঘোষণা করেন। লক্ষ্য হল, করোনা ভাইরাস সঙ্কটের পরে দেশ যাতে স্বনির্ভর হতে পারে এবং স্বাভাবিক গতিতে ফিরতে পারে। গোটা ভাষণই মোদী হিন্দিতে দিয়েছেন। যেটি খুব কঠিন ও শব্দের ভারে জর্জরিত। টুইটার ব্যবহারকারীরা এই বিষয়টি লক্ষ্য করেছেন এবং তাঁদের মনে হয়েছে তাঁরা হিন্দি ক্লাসে বসে রয়েছেন।

ভাষণের সময় মোদী বেশ কয়েকটি হিন্দি শব্দ ব্যবহার করেছেন যা কেবল অস্পষ্ট এবং খুব কম ব্যবহার করা হয় তা নয়, এমনকি হিন্দি ভাষীদের পক্ষে উচ্চারণ করাও শক্ত। এই ভাষণের কয়েক মিনিটের মধ্যে গুগলে খোঁজা শুরু হয় আত্মনির্ভর সহ বহু চোয়াল–ভাঙা হিন্দি শব্দের। অনেক অ–হিন্দি ভাষী মানুষ জানিয়েছেন যে তাঁরা ভাষণের বেশ কিছু শব্দ বুঝতে পারেননি তো অন্যদিকে অনেকেরই মনে হচ্ছে মোদী হিন্দি শেখাচ্ছেন তাঁদেরকে। প্রসঙ্গত, মোদী তাঁর ভাষণ হিন্দিতে দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। এমনকি মন কি বাত অনুষ্ঠানেও তিনি হিন্দিতে কথা বলতে পছন্দ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+