Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উত্তর ভারত জুড়ে মুষলধারায় বৃষ্টি, মৃত কমপক্ষে ২৮! স্থগিত অমরনাথ যাত্রা, আরও বৃষ্টির সতর্কবার্তা

প্রবল বৃষ্টি উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, রাজস্থান, দিল্লি, হরিয়ানা, বাদ নেই কোনও রাজ্য। প্রবল বর্ষণের কারণে রবিবার অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিতে ভূমিধস, ট্রাফিক বিশৃঙ্খলা ও বাড়িঘর ধসে পড়েছে।

সোমবার রাজস্থানে ভারী বৃষ্টির তৃতীয় দিন। উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলির মধ্যে এই মুহূর্তে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত রাজস্থান। দুই দিনে ওই রাজ্যে মৃতের সংখ্যা ষোলো। রাজস্থানের কারাউলি জেলায় অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেখানে বৃষ্টি হয়েছে ৩৮ সেমি।

north india

  • কী বলছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা রাজ্যে ভারী বৃষ্টির মধ্যে নিরাপত্তা নিয়ে আলোচনা করতে শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন রাজস্থানের সব নাগরিকের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। রাজ্যে ভারী বৃষ্টিপাত নিয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে সরকারি আধিকারিকদের একটি বৈঠক হয়েছে। অবিলম্বে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সব ব্যবস্থা জোরদার করতে প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

  • পঞ্জাব-হরিয়ানাতেও ব্যাপক বৃষ্টি

এই সময়ে পঞ্জাব-হরিয়ানাতেও ব্যাপক বৃষ্টি হয়েছে। সোম নদীর বাঁধ ভেঙে হরিয়ানার জমুনানগর জেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। রবিবার পঞ্জাবের হোশিয়ারপুরে একটি পরিবারের আট সদস্য-সহ নয়জনের মৃত্যু হয়েছে। তাঁরা যে গাড়িতে যাচ্ছিলেন, সেই গাড়িু নদীর জলে ভেসে গিয়ে দুর্ঘটনা ঘটে। বহু জায়গায় চাষের জমি ডুবে গিয়েছে। উদ্ধার কাজে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ডাকা হয়েছে।

  • অমরনাথ যাত্রা স্থগিত

এদিকে জম্মু ও কাশ্মীর প্রশাসন জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে আর্ষিক অমরনাথ যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে।

  • হিমাচল-উত্তরাখণ্ড-উত্তর প্রদেশ

হিমাচল প্রদেশে ভূমিধস ও আকস্মিক বন্যায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। একজন নিখোঁজ। ২৮০টির বেশি রাস্তা বন্ধ। সাড়ে চারশোর বেশি বিদ্যুৎ এবং প্রায় অর্ধশতাধিক জল সরবরাহ প্রকল্প প্রাভাবিত হয়েছে। উত্তরাখণ্ডের ভীমবালিতে ভূমিধসের মন্দাকিনী নদীর অবরুদ্ধ। উত্তর প্রদেশের জালাউনে বৃষ্টির কারণে বাড়ির ছাদ ধসে এক মহিলা ও তার সাত বছরের ছেলের মৃত্যু হয়েছে।

  • কেমন অবস্থা দিল্লির?

ভারী বর্ষণের জেরে দিল্লির অবস্থাও বেশ খারাপ। বেশ কয়েকটি রাস্তায় জল জমে যানজট তৈরি হয়েছে। শনিবার রোহিনীর ২০ নম্বর সেক্টরে পার্কে জমে থাকা জলে ডুবে সাত বছরের এক বালকের মৃত্যু হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার জাতীয় রাজধানীতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের তরফে দিল্লিবাসীদের পরামর্স দিয়ে বলা হয়েছে, প্রয়োজন ছাড়া যেন বাড়ির বাইরে না বেরোন। জানালা ও দরজাগুলিকে সুরক্ষিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+