জম্মু ও কাশ্মীরের সেনার বড় সাফল্য, লস্কর ই তৈবার অন্যতম শীর্ষ নেতা নিকেশ
জম্মু ও কাশ্মীরের সেনার বড় সাফল্য, লস্কর ই তৈবার শীর্ষ নেতা নিকেশ
জম্মু ও কাশ্মীরে সেনার বড় সাফল্য। তিন জঙ্গিকে নিেকশ করল সেনাবাহিনী। তার মধ্যে লস্কর-ই-তৈবার শীর্ষ নেতা রয়েছে। সোপরের গুন্দ বার্থ এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে। এখনও চলছে এনকাউন্টার। ইতিমধ্যেই তিন জঙ্গি নিকেশ হয়েছে। তাঁদের দেহ এখনও উদ্ধার করতে পারেনি সেনা।

গতকাল রাত থেকেই সোপরে শুরু হয়েছে সেনা জঙ্গি সংঘর্ষ। দফায় দফায় গুলি বিনিময় চলছে। সোপরের গুন্দ ব্রেথ এলাকায়। সেনা বাহিনীর কাছে আগেই খবর ছিল। সেই খবরের ভিত্তিতেই তল্লাশি অভিযান শুরু করেন তাঁরা।
পাল্টা গুলি চালাতে শুরু করে জঙ্গিরাও। দীর্ঘক্ষণ গুলি বিনিময়ে পর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় তিন জঙ্গি নিকেশ হয়েছে। তার মধ্যে লস্কর ই ৈতবার এক শীর্ষ কমান্ডার রয়েছে। মৃত জঙ্গির নাম মুদাসির পণ্ডিত।
এখনই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে। তাদের দেহ এখনও উদ্ধার করতে পারেনি সেনা বাহিনী। গত পরশুই জম্মু-কাশ্মীরে সর্বদল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর থেকেই কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার জল্পনা শুরু হয়েছে। ২০২৪-র ভোটকে সামনে রেখে এই পরিকল্পনা মোদী সরকার করতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। মোদীর নতুন মন্ত্রিসভাতেও লাদাখের সাংসদ জায়গা পেতে পারেন বলে মনে করা হচ্ছে। ৩৭০ ধারা বাতিলের পর থেকেই কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।












Click it and Unblock the Notifications