দশেরার পরের দিনই বড় সাফল্য সেনার, কাশ্মীরে পুলিশের জালে Let কমান্ডার
দশেরার পরের দিনই বড় সাফল্য সেনার, কাশ্মীরে পুলিশের জালে Let কমান্ডার
দশেরার পরের দিনই কাশ্মীরে বড় সাফল্য পুলিশ এবং সেনা বাহিনীর। শীর্ষ জঙ্গি নেতা গ্রেফতার। শনিবার কাশ্মীরের পুলওয়ামায় তল্লাশি চালিয়ে শীর্ষ লস্কর জঙ্গি কমান্ডার উমর মুস্তাক খান্দেকে গ্রেফতার করেছে পুলিশ। সকাল থেকেই এনকাউন্টার চলছিল এলাকায়। সেনা-জঙ্গি সংঘর্ষ চলাকালীনই গ্রেফতার করা হয় তাঁকে। সূত্রের খবর নিরাপত্তা রক্ষীদের তালিকায় যে ১০ শীর্ষ জঙ্গির নাম রয়েছে তার মধ্যে উমর মুস্তাক একজন।

গতকাল থেকেই চলছিল পুলওয়ামায় সেনা জঙ্গি সংঘর্ষ। গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনী পুলওয়ামার পামপুর এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। জঙ্গিরা পাল্টা গুলি চালােত শুরু করলে প্রতিরোধ গড়ে সেনাবাহিনী। সকাল থেকে লাগাতার চলছিল গুলি বিনিময়। তারপরেই বড় সাফল্য পেয়েছে সেনাবাহিনী এবং পুলিশ। লস্কর জঙ্গি কমান্ডার গ্রেফতার হয়েছে। সেনাবাহিনীর তালিকায় যে শীর্ষ জঙ্গি নেতার নাম রয়েছে সেই তালিকায় রয়েছে উমর মুস্তাক খান্দেক। অগস্ট মাসে সেনাবাহিনীর জঙ্গিদের যে হিট লিস্ট প্রকাশ করা হয়েছিল। সেই তালিকায় নাম ছির উমর মুস্তাকের।
শ্রীনগরে পাগাটে নাশকতার পরিকল্পনা ছিল এই উমর মুস্তাকের। তারপর থেকেই সেনাবাহিনীর নিশানায় ছিলএই লস্কর জঙ্গি নেতা। কাশ্মীরের কোথাও আত্মগোপন করে রয়েছে সে তা খবর পেয়েছিল সেনাবাহিনী এবং পুলিশ। তারপরেই পরিকল্পনা করে জঙ্গি হানা দেয় তারা। সেনাবাহিনীর তালিকায় যে কয়েকজনের নামছিল তার মধ্যেই রয়েছে সেলিম প্যারি, ইউসুফ কানট্রো, আব্বাস শেখ, রেয়াজ শেটারগার্ডষ ফারুক নেল, জুবির ওয়ানি, আশরফ মোলভি, শাকিব মনজুর, ওয়াখেল শাহ।
গত কয়েকদিন ধরেই কাশ্মীরে দফায় দফায় অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। কয়েকদিন আগেই দিল্লি থেকে এক জঙ্গিকে গ্রেফতার করেছিল এনআইএ। উৎসবের মুখে দিল্লিতে নাশকতা চালানোর ছক কষেছিল সে। উত্তর প্রদেশে এক মহিলাকে বিয়ে করে আত্মগোপন করেছিল সেই পাক জঙ্গি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছিল একে ৪২ এবং গুলি গোলা।
কাশ্মীরের বাটা দুরিন এলাকায় এখনও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। রাজৌরি পুঞ্চ জেলার দেরা কি গলি এলাকায় জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে খবর রয়েছে সেনাবাহিনীর কাছে। গতকাল সেখানেই সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে এক সেনা অফিসার এবং এক জওয়ান শহিদ হয়েছেন। এছাড়াও সুরানকোেটও জঙ্গিরাী লুকিয়ে রয়েছে বলে খবর রয়েছে সেনার কাছে। সেখানেও দফায় দফায় তল্লাশি অভিযান চালাচ্ছে তারা।কাশ্মীরে একাধিক জঙ্গি লুকিয়ে থাকার খবর রয়েছে তাদের কাছে।












Click it and Unblock the Notifications