অমরনাথে হামলার মূলচক্রী দুর্ধর্ষ লস্কর জঙ্গি আবু ইসমাইলকে মারল ভারতীয় সেনা

লস্কর-ই-তৈবা জঙ্গি আবু ইসমাইলকে এনকাউন্টারে খতম করল ভারতীয় সেনা।

লস্কর-ই-তৈবা জঙ্গি আবু ইসমাইলকে এনকাউন্টারে খতম করল ভারতীয় সেনা। গত জুলাই মাসে অমরনাথ যাত্রীদের উপরে হামলা চালানোর পিছনে মাস্টারমাইন্ড ছিল এই আবু ইসমাইল। এদিন তাকে শ্রীনগরের নওগ্রামে এনকাউন্টার করে খতম করা হয়েছে।

দুর্ষর্ধ লস্কর দঙ্গি আবু ইসমাইলকে মারল ভারতীয় সেনা

২৬ বছর বয়সী পাকিস্তানি নারগিক আবু ইসমাইল দুই বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে। সম্প্রতি কাশ্মীরের লস্কর-ই-তৈবার প্রধান কম্যান্ডার হিসাবে তাকে নির্বাচিত করা হয়েছিল।

অমরনাথের সেই হামলায় ৮জন তীর্থযাত্রী মারা যান। গুজরাত ও মহারাষ্ট্র থেকে তাদের নিয়ে বাস এসেছিল উপত্যকায়। রাতের অন্ধকারে বাসের দুদিক থেকে গুলি চালানোয় এতজন মারা যান। ঘটনাটি ঘটেছিল দক্ষিণ কাশ্মীরে।

গত মাসে আর এক লস্কর জঙ্গি আবু দুজানা নিরাপত্তারক্ষীদের হাতে নিহত হওয়ার পরে আবু ইসমাইলের হাতে নেতৃত্বভার তুলে দেওয়া হয়। এদিন আবু ইসমাইলের পাশাপাশি আর এক জঙ্গিও পুলিশ এনকাউন্টারে নিহত হয়েছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+