কাশ্মীরের লস্কর প্রধানকে অবশেষে এনকাউন্টারে খতম করল পুলিশ

লস্কর জঙ্গি আবু দুজানাকে অবশেষে এনকাউন্টারে খতম করল নিরাপত্তাবাহিনী।

লস্কর-ই-তৈবার কাশ্মীরের প্রধান জঙ্গি আবু দুজানাকে অবশেষে এনকাউন্টারে খতম করল নিরাপত্তাবাহিনী। পুলওয়ামা জেলায় এদিন মঙ্গলবার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এই জঙ্গির মৃত্যু হয়েছে। এদিন সকাল থেকেই পুলওয়ামা এলাকায় জঙ্গির সঙ্গে এনকাউন্টার চালাচ্ছিল সেনাবাহিনী। এই ঘটনায় আবু দুজানা ছাড়াও আরিফ লিহারি নামে আর এক জঙ্গিও খতম হয়েছে।

কাশ্মীরের লস্কর প্রধানকে অবশেষে এনকাউন্টারে খতম করল পুলিশ

সেনাবাহিনী সূত্রে খবর, আরও দুই জঙ্গির লুকিয়ে থাকার খবর রয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। পুলওয়ামার হকরিপোরা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা ও পুলিশ।

আবু দুজানার আর এক নাম হাফিজ। সে লস্করের ডিভিশনাল কম্যান্ডার ছিল। পাকিস্তানের উত্তর অংশের বাসিন্দা এই জঙ্গি লস্কর ই তৈবা ছাড়াও জঈশ ই মহম্মদ ও হিজবুল মুজাহিদিনের সঙ্গেও যুক্ত ছিল।

গত মে মাসেই দুজানা কাশ্মীরে প্রায় ধরা পড়ে গিয়েছিল। তবে বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে পুলিশকে এগোতে দেয়নি। ফলে সেই সুযোগে এই জঙ্গি পালিয়ে যায়। তবে এবার আর ভুল হয়নি। খবর পেয়ে এদিন এনকাউন্টার করে আবু দুজানাকে খতম করল নিরাপত্তাবাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+