কর্ণাটকে নামী অভিনেতা-প্রযোজকদের বাড়ি সহ ২৩টি জায়গায় আয়কর হানা, উদ্ধার প্রচুর সোনা-নগদ
কর্ণাটকের বিভিন্ন জায়গায় আয়কর হানায় চাঞ্চল্য ছড়াল। সবমিলিয়ে ২০০ জনের একটি দল মোট ২৩টি লোকেশনে হানা চালিয়েছে।
কর্ণাটকের বিভিন্ন জায়গায় আয়কর হানায় চাঞ্চল্য ছড়াল। সবমিলিয়ে ২০০ জনের একটি দল মোট ২৩টি লোকেশনে হানা চালিয়েছে। তার মধ্যে কোনও একটি জায়গায় অনেক পরিমাণে নগদ ও সোনা উদ্ধার হয়েছে বলে খবর।

এদিন সকাল থেকেই আয়করের কর্মীরা নানা জায়গায় তল্লাশি চালিয়েছেন। কন্নড় সিনেমার নামী অভিনেতাদের মধ্যে অন্যতম সুপারস্টার প্রয়াত রাজকুমারের পুত্র শিবা রাজকুমার ও পুনীত রাজকুমারের বাড়িতে, অভিনেতা সুদীপ, যশ, প্রযোজক রকলাইন বেঙ্কটেশ সহ একাধিক নামী তারকার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।
শিবা রাজকুমার প্রাক্তন মুখ্যমন্ত্রী এস বঙ্গারাপ্পার জামাই। তাঁর ভাই পুনীত জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা। বেঙ্কটেশ বজরঙ্গী ভাইজান সিনেমায় সহ প্রযোজকের কাজ করেছেন। সুদীপ কন্নড় সিনেমার অন্যতম বড় তারকা। তবে তিনি জানিয়েছেন, কারণ না জানলেও আয়কর আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করবেন তিনি। কারণ তিনি কোনও অন্যায় করেননি।












Click it and Unblock the Notifications