'কাশ্মীরের গোটাটাই একদিন ভারতের হয়ে যাবে', বার্তা বায়ুসেনার পদস্থ কর্তার

পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে এদিন বড় বার্তা উঠে এল বায়ু সেনার এক কর্তা ব্যক্তির তরফে। ওয়েস্টার্ন এয়ার কমান্ডের 'এয়ার অফিসার কমান্ডিং' এয়ার মার্শাল অমিত দেব জানিয়েছেন, আপাতত ভারতের কোনও পরিকল্পনা নেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলে উদ্যত হওয়ার, তবে কোনও না কোনও দিন গোটা কাশ্মীর ভারতের এলাকা হবে। এমনই আশা প্রকাশ করেছেন তিনি। ভারতীয় সেনার বুধগামে অবতরণের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই বার্তা দিয়েছেন ভারতীয় বায়ুসেনার এই কর্তা ব্যক্তি।

কাশ্মীরের গোটাটাই একদিন ভারত নিয়ে নেবে, বার্তা বায়ুসেনার পদস্থ কর্তার

১৯৪৭ সালের ২৭ অক্টোবরের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে এদিন বায়ু সেনার এই পদস্থ কর্তা বলেছেন, সেই সময় যে কর্মকাণ্ড চলেছিল তা কাশ্মীরকে সুরক্ষা দিতে। ভারতীয় সেনা সেই সময়ে পদক্ষেপ নিয়ে কাশ্মীরের এই অংশের স্বাধীনতা নিশ্চিত করে। 'আমি আশা করি কোনও একদিন পাকিস্তান অধিকৃত কাশ্মীরও সংযুক্ত হবে ভারতের এই অংশের কাশ্মীরের সঙ্গে। আর তারপর কোনও একদিন গোটা কশ্মীর একযোগে ভারতের অংশ হিসাবে থাকবে।'প্রসঙ্গত ১৯৪৭ সালের ২৭ অক্টোবর পাকিস্তানি উপজাতির অভিযান রুখতে মহারাজা হরি সিং একটি চুক্তিতে আবদ্ধ হয়। তারপরই কাশ্মীরের বুকে নামে ভারতীয় সেনা। এদিকে, সেই ইতিহাসকে প্রেক্ষাপটে রেখেই এদিন বুধগামে ভারতের সেনার ল্যান্ডিং এর বর্ষপূর্তি পালন করে ভারতীয় সেনা। সেই উপলক্ষ্যে এদিন বায়ুসেনার এই পদস্থ কর্তা বলেন, পাকিস্তানিরা , পাকিস্তান অধিকৃত কাশ্নীরীদের সঙ্গে সেভাবে ভালোভাবে ব্যবহার করেননা। আর তার প্রভাব নিয়েই তিনি আশাবাদী যে, একদিন ভারতের কাছে ফের ফিরে আসবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর।

তিনি এদিনের বক্তব্য রাখার সময় বলেন, যে দেশ অর্থনৈতিকভাবে সক্ষম ও উন্নত হতে তাইবে, সেদেশে অবশ্যউ সেনাকে উন্নত করতে হবে। যে দেশের সেনা উন্নত, সেই দেশই বহু চ্যালেঞ্জকে জয় করে নিতে পারে। এছাড়াও তিনি বলেন, ভারতীয় বায়ুসেনার কাছে এই মুহূ্র্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, যে হারে প্রযুক্তি সারা বিশ্বে পরিবর্তিত হচ্ছে, সেই হারে ভারতের প্রযুক্তিগত দিককেও উন্নতির দিকে যেতে হবে। তবে ভারতীয় বায়ুসেনা যেকোনও রকমের চ্য়ালেঞ্জের সঙ্গে লড়তে প্রস্তুত বলে এদিন জানিয়েছেন, সেনার এই পদস্থ কর্তা। উল্লেখ্য, কয়েকদিন আগেই জম্মু বিমানবন্দরে ড্রোনের আনাগোনা দেখা গিয়েছে। এরপর সেখানে বিস্ফরণ ঘটে। পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এয়ার মার্শাল অমিত দেব বলেন, ড্রোন শায়েস্তা করার জন্য ভারতের কাছেও রয়েছে নানান ধরনের প্রযুক্তি। ড্রোন চ্যালেঞ্জ হল একটা থুবই ছোট চ্যালেঞ্জ। এটাকে পার করা ভারতের কাছে কোনও বড় ইস্যু নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+