যৌনহেনস্থার অভিযোগ, 'জেনপ্যাক্ট'-এর পদস্থ কর্তার মর্মান্তিক পরিণতি

ঘটনা নয়ডার। মঙ্গলবার রাত ১১ টা নাগাদ নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে মৃত অবস্থায় ঝুলতে দেখা যায় 'জেনপ্যাক্ট' সংস্থার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট স্বরূপ রাজকে।

ঘটনা নয়ডার। মঙ্গলবার রাত ১১ টা নাগাদ নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে মৃত অবস্থায় ঝুলতে দেখা যায় 'জেনপ্যাক্ট' সংস্থার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট স্বরূপ রাজকে। এমনই তথ্য জানিয়েছেন তাঁর স্ত্রী। স্বরূপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানান তাঁর দুই সহকর্মী। আর তারপরই এই আত্মহত্যার ঘটনা।

যৌনহেনস্থার অভিযোগ, জেনপ্যাক্ট-এর পদস্থ কর্তার মর্মান্তিক পরিণতি

উল্লেখ্য, মৃতদেহের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। যাতে লেখা রয়েছে, তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় যৌন হেনস্থার অভিযোগ মিথ্যা ও ভ্রান্ত। এই অভিযোগ, অপমানের তিনি মুখোমুখি হতে পারবেন না বলেই আত্মহননের পথ বেছে নিয়েছেন স্বরূপ। এমনটাই লেখা রয়েছে সেই নোট-এ।

উল্লেখ্য, স্ত্রী কৃতীর সঙ্গে নয়জডার প্যারামাউন্ট অ্যাপার্টমেন্টে থাকতেন স্বরূপ। কিছুদিন আগে, স্বরূপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের হয়। অভিযোগ ঘিরে তদন্ত শুরু হয় সংস্থায়। দেখা যায়, অভিযোগের সত্যতা রয়েছে। ফলে স্বরূপকে সাসপেন্ড করা হয়। তারপরই এই আত্মহত্যার ঘটনা সামনে আসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+