বাংলা থেকে শিক্ষা নিয়ে পাঁচ রাজ্যের নির্বাচনে ঝাঁপাতে চলেছে বিজেপি? শাহের নেতৃত্বে জরুরি বৈঠক রাজধানীতে
করোনার সেকেন্ড ওয়েভ নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। তা ভালো ভাবে টের পেয়েছেন কেন্দ্রীয় নেতারা। এই অবস্থায় জরুরি বৈঠকে বসলেন শীর্ষ বিজেপি নেতৃত্ব। যেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।
উবে গিয়েছে মোদী হাওয়া! গোটা দেশে ক্রমশ বেড়েছে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ। মোদী ম্যাজিক নয়, নরং করোনার সেকেন্ড ওয়েভ নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। তা ভালো ভাবে টের পেয়েছেন কেন্দ্রীয় নেতারা। এই অবস্থায় জরুরি বৈঠকে বসলেন শীর্ষ বিজেপি নেতৃত্ব।
যেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। ছিলেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রীও।
জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নেতৃত্বে এই বৈঠক হয় শনিবার। বৈঠকে ছিলেন অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারমণ, নরেন্দ্র সিং তোমর, স্মৃতি ইরানি, কিরণ রিজুজু সহ একাধিক বিজেপি নেতা।
বর্ষীয়ান এক বিজেপি নেতা জানিয়েছেন, বছর ঘুরলেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। আর সে বিষয়টিকে সামনে রেখেই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এদিন। উল্লেখ্য, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, পঞ্জাব, মনিপুর এবং গোয়াতে বিধানসভআ ভোট রয়েছে। পঞ্জাব বাদে সমস্ত রাজ্যে এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে বিজেপি।
কিন্তু দেশজুড়ে প্রবল হচ্ছে বিজেপি বিরোধী জোট। সম্প্রতি বাংলাতে বিধানসভা ভোটে বড়সড় ধাক্কা খেয়েছে। সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়লেও ক্ষমতায় আসতে পারেনি তাঁরা। এরপরেই হার নিয়ে পর্যালোচনা শুরু হলে দেখা যায় উবে গিয়েছে মোদী ম্যাজিক। জ্বালানির দাম, গ্যাসের দাম সহ একাধিক বিষয় ভোটে বড় ফ্যাক্টার হয়েছে।
পাঁচ রাজ্যে ভোটে এগুলি ফ্যাক্টার হবে না তো? প্রশ্ন বিজেপি অন্দরেই। আর সেদিকে তাকিয়ে এক বছর আগে থেকে পাঁচ রাজ্যের ভোট নিয়ে প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। এই পাঁচ রাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশের ভোট।
একাধিক ইস্যুতে বারবার দেশের উদাহারণ হিসাবে উঠে এসেছে যোগীর ভূমিকা। আইনশৃঙ্খলা সহ করোনা নিয়ন্ত্রণে প্রশ্নের মুখে যোগীর ভূমিকা। ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন অখিলেশ। খেলা হবের পালটা খেলা হই স্লোগান উঠেছে উত্তরপ্রদেশে।
উল্লেখ্য, আজ শনিবার যোগী আদিত্যনাথের সঙ্গে অযোধ্যা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যা রামমন্দিরকে সামনে রেখেই উত্তর প্রদেশের বিধানসভা ভোটের ঘুঁটি সাজাবে বিজেপি।
তার আগে তাই তাই অযোধ্যার মন্দিরের কাজ এবং উন্নয়ন নিয়ে যোগী আদিত্যনাথের সঙ্গে জরুরি বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই নিয়ে তৃতীয় দফায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। আজকের বৈঠকের বিষয় ছিল অযোধ্যা। অযোধ্যায় উন্নয়নের কাজের গতি প্রকৃতি এবং অগ্রগতি নিয়েই যোগীর কাছে মূলত খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে এক মাসে দ্বিতীয় বার যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications