Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২১-এই জেলে, দিশা রবির গ্রেফতারি নিয়ে তোলপাড় দেশের সোশ্যাল মিডিয়া

'টুলকিট'' কাণ্ডে সমাজকর্মী দিশা রবিকে গ্রেফতারির ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি। তাঁর অভিযোগ, কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য ২১ বছরের যুবতিকে নিশানা করল স্বৈরাচারী সরকার। স্বাধীনচেতা মেয়েটিকে জেলে বন্দী করার ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হতাশারই প্রতিফলন বলে কটাক্ষ করেছেন তিনি।

টুলকিট কাণ্ডে সমাজকর্মী দিশা রবিকে গ্রেফতারির ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি। তাঁর অভিযোগ, কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য ২১ বছরের যুবতিকে নিশানা করল স্বৈরাচারী সরকার। স্বাধীনচেতা মেয়েটিকে জেলে বন্দী করার ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হতাশারই প্রতিফলন বলে কটাক্ষ করেছেন তিনি।

দিশা রবিকে গ্রেফতারের তীব্র সমালোচনা করে অধীর টুইটারে লিখেছেন, 'খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, ২২ বছরের পরিবেশকর্মীকে নিশানা করল স্বৈরাচারী সরকার। কৃষকদের সাহায্য করার জন্য মেয়েটিকে নিশানা করাই ঠিক বলে মনে করল সরকার। একইরকমভাবে চিনকে উচিত শিক্ষা দিয়ে সাধারণ মানুষকে মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার বদলে লাদাখে চিনের সামনে মাথা নীচু করাকেই শ্রেয় বলে মনে করেছিল সরকার।'

এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে অধীর লিখেছেন, 'নরেন্দ্র মোদীজি, দেশের সত্যাগ্রহী কৃষকদের কাছে আপনার নৈতিক পরাজয় হয়ে গিয়েছে। স্বাধীনচেতা মেয়েটিকে জেলে বন্দী করাটা আপনার হতাশারই প্রতিফলন। আজ অথবা কাল দেশের নাগরিকরা আপনার প্রতি কাব্যিক ন্যায়বিচার করবেন।' তিনি গ্রেটা থুনবার্গ ও দিশা রবির পাশে আছেন বলে জানিয়েছেন অধীর।

এদিকে অধীর যেভাবে দিশার হয়ে কথা বলেছেন, সেভাবেই দিশার বিরোধিতায় ময়দানে নেমেছে বিজেপি। বয়স ২১ বলেই অপরাধি পার পেয়ে যেতে পারে না, এদিন বিজেপির নেতারা এই বক্তব্যই তুলে ধরেন। বুরহান বানি, আজমল কাসাবদের উদাহরণ টানা হয়েছে। এদিকে অনেকেই হিমা দাসের উদাহরণ টেনে আনেন। পাশাপাশি সরকারকে 'গণতন্ত্রকে হত্যা' করার দায়ে দায়ি করেছে।

'টুলকিট' কাণ্ডে পরিবেশকর্মী দিশার বিরুদ্ধে ষড়যন্ত্র ও দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। তাঁর কোনও আইনজীবী ছাড়াই রবিবার তাঁকে দিল্লি আদালতে পেশ করা হয়। আদালত তাঁকে পাঁচদিনের পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেয়। তাঁর বিরুদ্ধে ওই টুলকিট তথ্য তৈরি ও সরবরাহের অভিযোগ উঠেছে। যদিও আদালতের কাছে দিশা জানিয়েছেন, 'আমি টুলকিট তৈরি করিনি। আমি কৃষকদের সাহায্য করতে চেয়েছিলাম। ৩ ফেব্রুয়ারি আমি দুটো লাইন এডিট করেছিলাম।' শুধু দিশা রবিই নন, 'টুলকিট' মামলায় আরও দু জন সমাজকর্মীকে হেপাজতে নিতে চায় পুলিশ। সমাজকর্মী নিকিতা জ্যাকব ও শান্তনুর বিরুদ্ধে জারি করা হয়েছে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+