'সব জায়গায় লিক, চৌকিদার আসলে দুর্বল' মোদীকে তীব্র কটাক্ষ রাহুল গান্ধীর

প্রশ্ন ও তথ্য ফাঁস ইস্যুকেই হাতিয়ার করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। টুইটে সবকটি কেলেঙ্কারির কথা লিখে মোদী সরকারকে কটাক্ষে ভরিয়ে দিয়েছেন তিনি।

ফেসবুক তথ্য, আধারের তথ্য, এসএসসি পরীক্ষার তথ্য, কর্ণাটক নির্বাচনের দিনক্ষণ ও সবশেষে সিবিএসই পরীক্ষার প্রশ্ন ফাঁস। একেরপর এক কেলেঙ্কারিতে বিরোধীদের তোপের মুখে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।

সব জায়গায় লিক, চৌকিদার আসলে দুর্বল মোদীকে কটাক্ষ রাহুলের

এই ইস্যুকেই হাতিয়ার করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। টুইটে সবকটি কেলেঙ্কারির কথা লিখে মোদী সরকারকে কটাক্ষে ভরিয়ে দিয়েছেন তিনি।

ছড়ার আকারে রাহুল লিখেছেন, ডেটা লিক, আধার লিক, এসএসসি পরীক্ষা লিক, নির্বাচনের ডেটা লিক, সিবিএসই প্রশ্নপত্র লিক। সব জায়গায় লিক। আসলে চৌকিদার 'উইক' (দুর্বল)।

ঘটনা হল সবকটি ক্ষেত্রেই তথ্য ও প্রশ্নপত্র ফাঁসে বিজেপি সরকারের মুখ পুড়েছে। সেটাকেই হাতিয়ার করেছে বিরোধীরা। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ঘটনার অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিলেও ঘটনার আগুন ধিকধিক করে জ্বলছে। সিবিএসই-র দশম শ্রেণির অঙ্ক ও দ্বাদশ শ্রেণির অর্থনীতির প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে বিরোধীরা হাতিয়ার করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+