কাল শপথ কেজরিওয়ালের, সেজে উঠেছে দিল্লির রামলীলা ময়দান
তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আগামিকাল রবিবার দিল্লিতে রামলীলা ময়দানে হবে শপথ গ্রহন অনুষ্ঠান।
তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আগামিকাল রবিবার দিল্লিতে রামলীলা ময়দানে হবে শপথ গ্রহন অনুষ্ঠান। এই নিয়ে তৃতীয়বার এই পদে বসতে চলেছেন কেজরিওয়াল। প্রতিবারই রামলীলা ময়দানকেই এই বিশেষ দিনের জন্য বেছে নিয়েছেন তিনি। কারণ এই রামলীলা ময়দানের লোকপাল বিলের আন্দোলনের মঞ্চ থেকেই উত্থান হয়েছিল আজকের অরবিন্দ কেজরিওয়ালের।

কাল শপথ কেজরিওয়ালের
আগামিকাল ফের দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তার প্রস্তুতি চলছে জোর কদবে। দিল্লির একেবারে কেন্দ্রে রয়েছে এই রামলীলা ময়দান। এখানেই আগের দুবারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তিনি। প্রায় ১ লাখ লোক ধরে এই ময়দানে। দিল্লি বাসীকে সাক্ষী রেখেই নতুন পদে আসিন হতে চান তিনি। সেকারণেই এই বিশাল ময়দানকে বেছে েনওয়া।

রামলীলা ময়দান থেকেই উত্থান
এই রামলীলা ময়দানই তাঁকে রাজনীতিকে পরিচিতি দিয়েছিল। ২০১১ সালে লোকপাল বিলের দাবিতে এই রামলীলা ময়দানে আন্দোলনে সামিল হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তখন তিনি ছিলেন একজন সাধারণ সমাজকর্মী। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আন্না হাজারের পাশে থাকতে চেয়েছিলেন। সেই আন্দোলন থেকে আজকের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পরিচয় তৈরি করে দিয়েছে এই রামলীলা ময়দানই। তাই তৃতীয়বার এই পদে বসার শপথ গ্রহনের দিনেও রামলীলা ময়দানকেই বেছে নিয়েছেন তিনি।

ঝাড়ু ঝড়ে সাফ পদ্মবন
বিজেপির প্রবল দাপটের মধ্যেও কেজরিওয়াল নিজের গড় দাপটের সঙ্গে রক্ষা করেছেন। বিজেপির ধর্মীয় ভেদাভেদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন রাজধানীর বাসিন্দারা। দিল্লির বুকে যে হিন্দুত্ববাদ নিয়ে আগ্রাসী রাজনীতি ঠিক হয়নি সেকথা স্বীকার করে নিয়েছেন বিজেপির চাণক্য অমিত শাহ। আপের এই জয় মনোবল বাড়িয়েছে একাধিক অবিজেপি শাসিত রাজ্যগুলিকে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications