এবার বেসরকারি চাকরিতেও সংরক্ষণ দাবি, বুধবার ভারত বনধের ডাক
এবার বেসরকারি চাকরিতেও সংরক্ষণ দাবি, বুধবার ভারত বনধের ডাক
আগামিকাল অর্থাৎ ২৫ মে ভারত বনধের ডাক দিয়েছে সর্বভারতীয় পিছিয়ে পড়া শ্রেণি এবং সংখ্যালঘু সম্প্রদায় কর্মী সংগঠন। তাঁরা বেসরকারি চাকরিতে সংরক্ষণ এবং বর্ণ ভিত্তিক জনগণনার দাবি জানিয়েছেন। এই দুটি দাবিতেই আগামিকাল ভারত বনধর ডাক দিয়েছেন তাঁরা। তাঁদের এই ভারত বনধকে সমর্থন জানিয়েছেন বহুজন মুক্তি পার্টি এবং বহুজন ক্রান্তি মোর্চা।

আগামিকাল ভারত বনধ
আগামিকাল ভারত বনধের ডাক দিয়েছে সর্বভারতীয় পিছিয়ে পড়া এবং সংখ্যালঘু কর্মচারিদের সংগঠন। তাঁরা বার বেসরকারি কাজের ক্ষেত্রেও সংরক্ষণ দাবি করেছেন। তাঁরা চাইছেন বেসরকারি কর্মসংস্থানও পিছিয়ে পড়েছেন তাঁরা। কাজ পাচ্ছেন না। সেকারণে তাঁদের বেরকারি সর্মসংস্থানেও সংরক্ষণ দিতে হবে। এসসি, এসটি এবং ওবিসি শ্রেণির জন্য সংরক্ষণ দিতে হবে বেসরকারি সংস্থাগুলিকেও। এই নিয়ে দাবিতেই ভারত বনধের ডাক দিেয়ছেন তাঁরা।

সমর্থন একাধিক রাজনৈতি দলের
তাঁদের এইভারত বনধকে সমর্থন জানিয়েছেন একাধিক রাজনৈতিক সংগঠন। বহুজন মুক্তি পার্টি এবং বহুজন ক্রান্তি পার্টিও তাঁকে সমর্থন জানিয়েছেন তাঁকে। সেই সঙ্গে ফসলের সহায়ক মূল্য কমানোর প্রতিবাদ জানিয়েছে তাঁরা। সেই সঙ্গে সিএএ, এনআরসি, এনপিআর চালু করার দাবি করেছেন তাঁরা। গোটা দেশেই সিএএ-র প্রতিবাদে আন্দোলন শুরু হয়েছিল। এই নিয়ে একাধিক জায়গায় তুমুল বিক্ষোভ শুরু হয়। যদিও মোদী সরকার এখনও সব রাজ্যে সিএএ চালু করে উঠতে পারেনি।

পঞ্চায়েত নির্বাচনে সংরক্ষণ দাবি
পঞ্চায়েত নির্বাচনেও সংরক্ষণ দাবি করা হয়েছে। সামনেও ওড়িশা এবং মধ্যপ্রদেশে পঞ্চায়েত নির্বাচন। এই দুই রাজ্য পঞ্চায়েত নির্বাচনে ওবিসি সংরক্ষণ দাবি করা হয়েছে। সেই সঙ্গে তাঁদের আরেকটি দাবি করেছেন তাঁরা করোনা টিকাকরণ যেন বাধ্যতামূলক না করা হয়। ওড়িশার আদিবাসী সম্প্রদায়ের মানুষরা ওখনও ভ্যাকসিন নিতে সাহস পাচ্ছেন না। সেকারণে তাঁরা টিকাকরণ বাধ্যতামূলক করার পক্ষপাতি নন। পঞ্চায়েত নির্বাচনেও ওবিসি সংরক্ষণ দাবি করেছেন তাঁরা।

ভারত বনধে প্রভাব
আগামিকালের ভারত বনধের প্রভাব তেমন প্রভাব ফেলবে না বলে মনে করা হচ্ছে। কারণ এই সংগঠনের বিস্তার তেমন নেই দেশের সব রাজ্যে। তবু ওড়িশা, মধ্যপ্রদেশে তার প্রভাব পড়তে পারে। কারণ এই দুই রাজ্যে এই সংগঠনের প্রভাব রয়েছে। তাই তার প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। এই দুই রাজ্যের আধিকারীকদের সতর্ক করা হয়েছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications