Tomato Price Hike: এবার রেশনে অর্ধেক দামে মিলবে টমেটো, কবে থেকে জেনে নিন

আকাশ ছোঁয়া টমেটোর দাম। হেঁসেলের কঠিন দশা। চাটনি খাওয়া তো দূরের কথা রান্নাতেও টমেটো ব্যবহার করা বিলাসিতার পর্যায়ে পৌঁছে গিয়েছে। ১৫০ থেকে ১৫৫ টাকা কেজি দরে বিক্রি হতে শুরু করে দিয়েছে। মধ্যবিত্তের মাথায় হাত দশা।

পরিস্থিতি সামাল দিতে শেষে ময়দানে নেমেছে রাজ্য সরকার। এবার থেকে রেশন দোকানে টমেটো বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অর্ধেক দামে রেশন দোকান থেকে টমেটো বিক্রি করা হবে। সেখানে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করা হবে টমেটো। তবে একজনকে এক কেজির বেশি টমেটো দেওয়া হবে না।

এবার রেশনে অর্ধেক দামে মিলবে টমেটো

পেট্রোলের থেকেও দামী হয়ে গিয়েছে এখন টমেটো। তামিলনাড়ু সরকারের এই সিদ্ধান্তে খুশি আম জনতা। গত কয়েকদিনে আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে কলকাতা শহরে। সেখানে ১৫৫টাকায় পৌঁছে গিয়েছে টমেটোর দাম। হঠাৎ করে টমেটোর দাম বৃদ্ধির নেপথ্যে রয়েছে

বর্ষার কারণেই নাকি টমেটোর এতোটা দাম বেড়ে গিয়েছে এমনই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। টমেটো উৎপাদনকারী রাজ্যগুলিতে এবার অতিবর্ষার কারণে জমিতেই অনেক ফসল নষ্ট হয়ে িগয়েছে। সেকারণে যোগান কমেছে টমোটের। তার জেরেই আবার দাম বৃদ্ধি। আবার কালোবাজারির কারণেও টমেটোর দাম বাড়ছে বলে দাবি করেছেন অনেকে।

তামিলনাড়ু সরকার একদিকে যেমন রেশনের মাধ্যমে টমেটো বিক্রি করার িসদ্ধান্ত নিয়েছেন সেরকম পশ্চিমবঙ্গ সরকার সুফল বাংলা স্টোরের মাধ্যমে কম দামে টমেটো বিক্রির সিদ্ধান্ত নিেয়ছে। তার জেরে কিছুটা হলেও টমোটের দাম কমানো সম্ভব হবে। সেই সঙ্গে দাম কমাতে পাইকারি বাজারগুলিতে অভিযান শুরু করেছে টাস্ক ফোর্স। ফাটকা কারবারিদের কারণেই দাম বাড়ছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+