বিশ্বের দ্বিতীয় যানজটপূর্ণ শহর রয়েছে ভারতেই! এখানে ১০ কিমি রাস্তা যেতে সময় লাগে আধঘন্টা
জানেন কি বিশ্বের দ্বিতীয় ঘিঞ্জি এবং ভিড় শহর কোনটা! আর সেই শহর নাকি আছে এই ভারতেই...। ভাবছেন তো হঠাত কেন প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে। সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আর তা প্রকাশ করেছে ডাচ লোকেশন প্রযুক্তি বিশেষজ্ঞ টমটম। আর তাদের প্রকাশিত ট্রাফিক সূচক অনুসারে, বিশ্বের দ্বিতীয় ঘিঞ্জি এবং ভিড় শহরের তকমা জিতে নিয়েছে ব্যাঙ্গালুরু। সিটি সেন্টার (বিবিএমপি এলাকা) বিভাগ হিসাবে তথ্যপ্রযুক্তির এই শহর বিশ্বের অন্যতম ঘিঞ্জি এলাকার তকমা ছিনিয়ে নিয়েছে।

১০ কিলোমিটার দূরত্ব যেতে ৩০ মিনিট!
তবে এই এই বিষয়ে অবাক হচ্ছে না সেখানকার বাসিন্দারা! উল্টে তাঁদের মতে, দ্বিতীয় কেন, প্রথম হলেও অবাক হতাম না। রাস্তায় বেরনোটাই চ্যালেঞ্জ বলছেন সে রাজ্যের মানুষ। বিশেষ করে ব্যাঙ্গালুরুর যানজটে একেবারে তিতিবিরক্ত সেখানকার বাসিন্দারা। সমীক্ষা অনুযায়ী গত বছর অর্থাৎ ২০২২ সালে CBD এলাকায় ১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে বেঙ্গালুরুর মানুষের গড় সময় ২৯ মিনিট ১০ সেকেন্ড। শহরের কেন্দ্রে পিক আওয়ারে গড় গতি ছিল ১৮ কিমি/ঘন্টা। যা ২০২১ সালে ১৪ কিমি/ঘন্টা থেকে বেড়েছে বলেও সমীক্ষাতে উঠে এসেছে।

প্রথম স্থানে নাকি লন্ডন!
প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সবথেকে ট্র্যাফিক রয়েছে লন্ডনে। যেখানে যাত্রীদের ১০ কিমি যেতে ব্যাঙ্গালুরুর থেকেও বেশি সময় লাগে বলে জানাচ্ছে ওই সমীক্ষা। আর তা অনুযায়ী, যাত্রীদের ১০ কিমি যেতে সময় লাগছে ৩৬ মিনিট ২০ সেকেন্ড। এতটাই যানজট যে ১০ কিমি রাস্তা পাড় হতেই সে দেশের মানুষের গলদগর্ম অবস্থা হয়। সিটি সেন্টর শ্রেণি এলাকায় ডবলিন, আয়ারল্যান্ড তৃতীয় ঘিঞ্জি এলাকার স্থান দখল করে নিয়েছে। আর এরপরেই জাপানের সাপ্পোরি, ইতালির মিলান এবং ভারতের পুণে ঘিঞ্জি তালিকায় বিশ্বের ছয় নম্বরে রয়েছে বলে জানা যাচ্ছে। ভিড় এবং ঘিঞ্জি তালিকায় ভারতের আরও দুটি শহর রয়েছে। যার মধ্যে দিল্লি (৩৪) এবং মুম্বই ( ৪৭ ) রয়েছে বলে জানা যাচ্ছে।

মেট্রোপলিটনে ১০ কিমি রাস্তা যেতে জানেন সময় কত লাগে
দুটি বিভাগে সার্ভে হয়। একটি সিটি সেন্টার এলাকাতে অন্যটি মেট্রো এলাকা! আর এই বিভাগে, বোগোটা সবচেয়ে বেশি যানজটপূর্ণ শহর। আর তারপরে ম্যানিলা, সাপোরো, লিমা, বেঙ্গালুরু (পঞ্চম), মুম্বাই (ষষ্ঠ), নাগোয়া, পুনে, টোকিও এবং বুখারেস্ট রয়েছে বলে জানা যাচ্ছে। ব্যাঙ্গালুরুর মেট্রোপলিটন এলাকাতে, ১০ কিমি এলাকা যেতে একজনের সময় লাগে ২৩ মিনিট ৪০ সেকেন্ড। গড় গতি ছিল 22 কিমি প্রতি ঘণ্টা।












Click it and Unblock the Notifications