বিদায়ী ভাষণে সহিষ্ণুতা, অহিংসা প্রসঙ্গই উঠে এল প্রণব মুখোপাধ্যায়ের বক্তব্যে
জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। সহিষ্ণুতা, শিক্ষা ও অহিংসাই গণতন্ত্রের ভিত বলে মন্তব্য প্রণব মুখোপাধ্যায়ের ।
রাত পোহালেই দেশ পেতে চলেছে নয়া রাষ্ট্রপতিকে। সোমবারই কার্যকাল শেষ হয়ে গেল দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়ের। সোমবার জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে সংবিধান, সংসদ ও দেশবাসীকেই সবার ওপরে রাখলেন তিনি। সেইসঙ্গে তাঁর বিদায়ী ভাষণে উঠে এল সহিষ্ণুতা প্রসঙ্গও।

বিদায়ী ভাষণে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেন, দেশের আসল উন্নতি তখনই হবে যখন দেশের সবথেকে গরীব মানুষও নিজেকে সমাজের একটা অংশ হিসেবে ভাবতে শুরু করবে। সেটা তথনই সম্ভব হবে যখন দেশে সবার সমান অধিকার ও গণতন্ত্র মজবুত হবে। সেইসঙ্গে জাত-পাত, ধর্ম, লিঙ্গের ভেদাভেদ ভুলে এগিয়ে যেতে হবে।
রাষ্ট্রপতির বিদায়ী ভাষণে উঠে এসেছে দেশজুড়ে সাম্প্রতিক হিংসার ঘটনাগুলিও। তিনি বলেন, প্রায় প্রতিদিনই আমরা কোথাও না কোথাও হিংসাত্মক ঘটনার সাক্ষী হচ্ছি। এই হিংসার উৎসস্থল হচ্ছে মনের ভেতরে থাকা অন্ধকার, ভয় ও ভুল বোঝাবুঝি। একটা অহিংস সমাজেই একমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠায় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারে বলে বিদায়ী ভাষণে বলেছেন প্রণব মুখোপাধ্যায়। বিভিন্ন জনসভায় নেতানেত্রীদের ভাষণেও হিংসা বা উস্কানিমূলক বক্তব্য থাকা কাম্য নয় বলে মন্তব্য করেছেন তিনি।
কৃষি ও শিক্ষার ওপরও সমান জোর দিয়েছেন বিদায়ী রাষ্ট্রপতি। তিনি বলেছেন, কৃষকদের হাত যেমন আরও মজবুত করতে হবে তেমনই শিক্ষাতে যেন কোনও বাধা না আসে তাও দেখতে হবে। রাষ্ট্রপতি হিসেবে তাঁর কার্যকালে তিনি কতটা সফল, তার বিচার সময় করবে বলে জানিয়েছেন বিদায়ী রাষ্ট্রপতি। তবে তাঁর কাছে সবচেয়ে পবিত্র গ্রন্থ হল ভারতীয় সংবিধান এবং সংসদই তাঁর কাছে মন্দির বলে জানিয়েছেন প্রণব। মঙ্গলবার থেকে তিনি আর পাঁচজন সাধারণ নাগরিক হিসেবেই গণ্য হবেন বলে বিদায়ী ভাষণ শেষ করেছেন তিনি। শুভেচ্ছা জানিয়েছেন দেশের চতুর্দশ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications