সেনাকে বলে দিয়েছি, কাউকে AK-47 হাতে নিয়ে দেখলেই গুলি করতে : মনোহর পার্রিকর

"সশস্ত্র বাহিনীকে আমি নির্দেশ দিয়ে রেখেছি AK-47 মেশিন গান হাতে কাউকে দেখলেই গুলি করতে কারণ এটা খুবই স্বাভাবিক যে তারা ভাল কোনও উদ্দেশ্য নিয়ে আসেনি।" এই মন্তব্যই করেন মনোহর পার্রিকর।

মারগাও, ২০ নভেম্বর : "সশস্ত্র বাহিনীকে আমি নির্দেশ দিয়ে রেখেছি AK-47 মেশিন গান হাতে কাউকে দেখলেই গুলি করতে কারণ এটা খুবই স্বাভাবিক যে তারা ভাল কোনও উদ্দেশ্য নিয়ে আসেনি।" শনিবার বিজেপির নির্বাচনী প্রচার 'বিজয় সংকল্প মহামেলাভা' জনসভায় এই মন্তব্যই করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পার্রিকর।

এদিন ফের একবার ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইককে সরকারের কৃতিত্ব হিসাবে দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, "ভারতীয় সেনা সার্জিক্যাল স্ট্রাইক করেছে ঠিকই. কিন্তু এই সাহসী পদক্ষেপের সিদ্ধান্ত সরকার নিয়েছে।"

সেনাকে বলে দিয়েছি, কাউকে AK-47 হাতে নিয়ে দেখলেই গুলি করতে : মনোহর পার্রিকর

এরপর নিজের মন্তব্যে আরও যোগ করে পার্রিকর বলেন, "১৯৮৬ সালে বোফোর্স দুর্নীতির পর কংগ্রেসের আর সাহস নেউ কোনও নতুন যন্ত্রপাতি কেনার। অন্যদিকে বর্তমান সরকার একের পর এক সাহসী পদক্ষেপ নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে।"

গোয়ার বিধানসভা নির্বাচনে ৪০ টা আসনের মধ্যে শুধু ২১ টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পাওয়াও নয়, বরং ২৫ থেকে ২৬টি আসন বিজেপি পাবে বলে দাবি করেছেন পার্রিকর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+