মুখ ভারী আকাশের! দুর্যোগ কি এখনও কাটেনি? কোন কোন জেলায় বৃষ্টি? জানুন আবহাওয়ার আপডেট
বেশ কয়েকদিন ধরে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবের কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের রেশ জোরালো ভাবেই ছিল। যদিও আজকের আবহাওয়া অনুযায়ী ঘূর্ণিঝড় মান্থার প্রভাব ধীরে ধীরে কমছে। তবে এর রেশ এখনো কাটেনি। আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের কিছু অংশে আজ বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে।

দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের আগের তুলনায় কমবে কিন্তু হালকা বৃষ্টিপাতও হতে পারে। উত্তরবঙ্গের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কিছু জেলায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নভেম্বরেও খুব একটা শীতের প্রভাব দেখা যাবে না কিন্তু আগামী কয়েকদিনে রাতে তাপমাত্রার সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে তৈরি এই দুর্যোগপূর্ণ আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিকের দিকে গেলেও এর প্রভাবে এখনো কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মান্থার প্রভাবে আবহাওয়া পরিবর্তনের এখন উদ্বেগজনক পরিস্থিতি। পশ্চিমবঙ্গের বহু জেলায় আগামী কয়েকদিন ধরে বৃষ্টিপাত হওয়ার সাথে সাথে দমকা হাওয়াও বইবে বলে জানা গেছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। নভেন্বরের শুরুতেই উত্তরবঙ্গের জেলাগুতে ভারী বৃষ্টিপাতের স্টোর কোটা জারি করে হয়েছে।
আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু সেটা ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে সরাসরি হচ্ছে না। মান্থার প্রভাবে তৈরি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে, শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মান্থার কারণে উত্তরবঙ্গের পরিস্থিতি এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে। অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে সেখানে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর।
আজকের আবহাওয়া নিয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে, আজ রাজ্যের উত্তর ও দক্ষিণ অংশগুলিতে বৃষ্টির তীব্রতা কমবে। আগামী শনিবার পর্যন্ত কলকাতা শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কিছু অংশে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ধীরে ধীরে এই বৃষ্টির পরিমাণ তুলনামূলক ভাবে কমবে।
অন্যদিকে, উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং সেখানে ধীরে ধীরে শীতের আমেজও ফিরে এসেছে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে উপকূলের জেলাগুলিতে সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কারণ বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের শুরুতে রাজ্যে শীতের কোনও আভাস নেই। তবে, দিল্লির মতো উত্তর ভারতে নভেম্বরের শুরুতেই শীতের আগমন ঘটেছে। সেখানে রাতের বেলা ঠান্ডা আবহাওয়ার অনুভূতি পাওয়া যাচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর (IMD) জানাচ্ছে যে, নভেম্বরে দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত শীতের জন্য অপেক্ষা করতে হতে পারে। নভেম্বরে তেমন শীতের আমেজ নাও থাকতে পারে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications