নভেম্বরেও ঘূর্ণিঝড়? উত্তর ও দক্ষিণবঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি! কবে থেকে? জানুন আবহাওয়ার বড় আপডেট
কয়েকদিন ধরে ঘূর্ণিঝড় মন্থার কারণে বৃষ্টিপাতের রেশ জোরালো ভাবে ছিল। আজকের আবহাওয়ায় ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) অনুসারে, উত্তরবঙ্গের পাহাড়ি ও সমতল অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের শহর ও গ্রামগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া একটু স্থিতিশীল হবে। ঘূর্ণিঝড় মন্থার প্রভাব আস্তে আস্তে কমছে। উত্তরবঙ্গের দুটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার কারণে সপ্তাহের মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকার পূর্বাভাস রয়েছে। এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। এর প্রভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে সমুদ্র উত্তাল থাকে যে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) অনুসারে, আগামী তিন দিনের মধ্যে রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন হতে পারে। নভেম্বরের শুরুতেই শীত প্রেমীদের জন্য সুখবর রয়েছে। কারণ এবার ধীরে ধীরে তাপমাত্রার পরিবর্তন করতে শুরু করবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুই-তিন দিনের মধ্যে তাপমাত্রা কমবে। তবে, ৫ নভেম্বর অর্থাৎ আগামী বুধবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বৃষ্টির এতদিন ধরে বৃষ্টি হলেও ধীরে ধীরে এর প্রভাব কমে আসায় আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় অনিয়মিত ঝড়-বৃষ্টি চলবে। তবে, ঠিক কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে এবং শীতের আমেজ পাওয়া যাবে, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।
আবহাওয়ার উন্নতি এবং শীতের আগমন একে অপরের সাথে সম্পর্কিত। ঘূর্ণিঝড় মন্থার কারণে নভেম্বরেও বৃষ্টির পূর্বাভাস থাকায় শীতের আমেজ পেতে দেরি হচ্ছিল। তবে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরের আগে ভালো ঠান্ডা পড়ার সম্ভাবনা খুবই কম।












Click it and Unblock the Notifications