রাম রহিমের পর আরেক ধর্মগুরুর বিরুদ্ধে চলা মামলার রায় দান আজ
ধর্ষণের দায়ে বাবা রাম রহিমের ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজার পর, আজ আরেক ধর্মগুরু বাবা রামপালকে রায় শোনাতে চলেছে হরিয়ানার হিসার আদালত।
ধর্ষণের দায়ে বাবা রাম রহিমের ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজার পর, আজ আরেক ধর্মগুরু বাবা রামপালকে রায় শোনাতে চলেছে হরিয়ানার হিসার আদালত। হরিয়ানার রোহতকে একটি গুলি চালনার ঘটনার যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই ঘটনায় ২ শিশু সহ মারা যান ৬ জন। বাবা রামপাল তার আশ্রমে অনেককে জোর করে আটক করে রাখতেন বলে অভিযোগ রয়েছে।

২০১৪ সাল থেকে রামপালকে বন্দি রয়েছে। এর মধ্যে ৪৩ বার তাকে আদালতে পেশও করা হয়েছে। ২০১৪ সালে বারাওয়ালার সতলোক আশ্রমে হিংসার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। সেই ঘটনায় এই ধর্মগুরুর ভক্তদের সঙ্গে প্রশাসনের সংঘর্ষের পর, যখন আশ্রমের বিদ্যুৎ সংযোগ সহ নানা পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, তখন আশ্রম থেকে বেরিয়ে আসতে বাধ্য হয় ভক্তরা।
ঘটনার জেরে ৪২৬ ও ৪২৭ ধারায় মামলা দায়ের হয় বাবা রামপালের বিরুদ্ধে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি আশ্রমে মানুষদের আটক করে রাখার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, পাঞ্জাবের ধানানা গ্রামে কৃষক পরিবারে তার জন্ম। পেশায় ইঞ্জিনিয়ার রামপাল ১৯৯৯ সাল থেকে আধ্যাত্ম চেতনায় উদ্বুদ্ধ হয় বলে তার দাবি। পরে সে হরিয়ানার রোহতকে সতলোক আশ্রম প্রতিষ্ঠা করে। সেখানেই ঘটে যায় গুলি চালানোর ঘটনা।












Click it and Unblock the Notifications