নিম্নমুখী করোনা গ্রাফ, ২০২০ মে-র পরে কোভিড আক্রান্তের সংখ্যা আজ সর্বনিম্ন

নিম্নমুখী করোনা গ্রাফ, ২০২০ মে-র পরে কোভিড আক্রান্তের সংখ্যা আজ সর্বনিম্ন

দুবছরের বেশি সময় ধরে করোনা তোলপাড় করেছে বিশ্বকে। আক্রান্ত হয়েছে অনেক মানুষ। মারা গেছে অনেকে। যদি কোভিড গ্রাফ ক্রমশ নিম্ন হয়েছে। যার জেরে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে দেশবাসী। নতুন করে চিনে করোনা আক্রান্ত বৃদ্ধি পাওয়ার জেরে লকডাউন করা হয়েছে। যদিও জানা গিয়েছে ভারতে নতুন করে ভয়ের কারণ নেই বলে জানা গিয়েছে। যতদিন এগোচ্ছে তত কোভিড গ্রাফ নিম্নমুখী। আক্রান্তের সংখ্যা একসময় লক্ষে পৌঁছেছিল তা কিন্তু আজ হাজারে নেমেছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক কী জানাল

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক কী জানাল

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬১৪ জন। আগের থেকে প্রায় ১৪ শতাংশ কম। ২০২০ সালের মে মাসের পর আজ করোনা গ্রাফ সর্বনিম্ন। ভারতে মোট করোনা সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ কোটি ২৯ লক্ষ ৮৭ হাজার ৮৭৫ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪০ হাজার ৫৫৯ এর নীচে নেমেছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৮০৩-এ। গত একদিনে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জন।

 অ্যাক্টিভ কেসের হার কত দাঁড়াল

অ্যাক্টিভ কেসের হার কত দাঁড়াল

মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, অ্যাক্টিভ কেসের হার দাঁড়িয়েছে ০.৯ শতাংশ। একদিনে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ১৮৫ জন। সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ।গত ২৪ ঘণ্টায় সক্রিয় কেস ১৬৬০ টি কমেছে। ১২ মে পর সর্ব নিম্ন গ্রাফ ছিল ৩ হাজার ৬০৪।

 পরিসংখ্যান কী বলছে

পরিসংখ্যান কী বলছে

পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, এখনও পর্যন্ত ভারতে ৪ কোটি ২৪ লক্ষ ৩১ হাজার ৫১৩ জন কোভিড থেকে মুক্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশে ১৭৯ কোটি ৯১ লক্ষের বেশি মানুষকে করোনার ডবল ডোজ করোনা টীকা দেওয়া হয়েছে।

 আক্রান্তের সংখ্যা কত

আক্রান্তের সংখ্যা কত

২০২০ সালের ৭ অগাস্ট ২০ লক্ষ, ২৩ অগাস্ট ৩০ লক্ষ, ৫ সেপ্টেম্বর ৪০ লক্ষ, ১৬ সেপ্টেম্বর ৫০ লক্ষ করোনা কেস দেখা গিয়েছিল। সংখ্যাটা আরও বাড়তে দেখা যায়, ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর ৬০ লক্ষ, ১১ অক্টোবর ৭০ লক্ষ, ২৯ অক্টোবর ৮০ লক্ষ, ২০ নভেম্বর ৯০ লক্ষ, ১৯ ডিসেম্বর এক কোটি অতিক্রম করেছে আক্রান্তের সংখ্যা। গত বছর দেশে ২ কোটি ও ২৩ জুন তিন কোটি আক্রান্তের সংখ্যা অতিক্রম করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+