RG Kar Hospital Doctor Death: দেবীপক্ষের আগেই মিলবে বিচার? সুপ্রিম কোর্টের শুনানিতে আজ দেশের নজর
RG Kar Hospital Doctor Death: সময় গড়াচ্ছে! উৎসবের আবহ তিলোত্তমায়। এরধ্যেই আজ সোমবার আরজি কর মামলার শুনানি। গত দুদিন সকালে শুনানি হলেও আজ দুপুর ২টো থেকে এই সংক্রান্ত মামলার শুনানি হবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বিশেষ বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হবে।
শুনানি (RG Kar Hospital Doctor Death) কোন দিকে এদিন গড়ায় সেদিকে নজর সবপক্ষের। বিশেষ করে অভয়ার বিচারে বিশেষ বেঞ্চ কোনও নির্দেশ দেয় কিনা সেদিকেই নজর সবার। তবে এদিন নতুন করে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দিতে পারে সিবিআই।

গত শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সিবিআইকে অভয়ার বাবা-মা'র চিঠিকে গুরুত্ব দিতে বলে। এই অবস্থায় মামলার তদন্ত ঠিক কোন পর্যায়ে এদিন সিবিআই'য়ের তরফে ব্যাখ্যা করা হতে পারে।
অন্যদিকে সরকারি হাসপাতালগুলির পরিকাঠামোর বিষয়টিও এদিন উঠে আসতে পারে মামলার শুনানিতে (RG Kar Hospital Doctor Death)। একই সঙ্গে হাসপাতালগুলির নিরাপত্তার বিষয়টিও সামনে আসতে পারে। জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা এবং আস্থা ফেরাতে সরকারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল বিশেষ বেঞ্চ।
তা ঠিক কোন পর্যায়ে তা নিয়ে রাজ্যের ব্যাখ্যা জানতে পারে সর্বোচ্চ আদালত। তবে সরকারি হাসপাতালে কাজের বিষয়ে সরকার যে আস্থা ফেরাতে ব্যর্থ তা এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বিশেষ বেঞ্চকে কার্যত অভিযোগ হিসাবেই জানাতে পারেন জুনিয়র ডাক্তাররা।
সম্প্রতি সাগর দত্ত হাসপাতালে আক্রান্ত হতে হয়েছে তাদের। ঘটনার পরেই নিরাপত্তার দাবিতে কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তারারা। এদিনের শুনানিতে এই বিষয়টি উঠে আসতে পারে। এখন দেখার এদিন সর্বোচ্চ আদালত গঠিক কি পদক্ষেপ নেয়। বলে রাখা প্রয়োজন, আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার পরেই স্বতঃপ্রণোদিত সুপ্রিম কোর্ট মামলা গ্রহণ করে।
গত দু'দফা এই মামলার শুনানি হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। কিন্তু রাজ্যের তরফে মামল্লা পিছানোর আবেদন জানানো হয়। আইনজীবীর সমস্যার কারণে। এদিন ৪৮ পক্ষের অন্তত ২০০ জন আইনজীবী সওয়াল জবাবে অংশ নেবেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে বলে রাখা প্রয়োজন, সর্বোচ্চ আদালতের নজরদারিতে তদন্ত করছে সিবিআই।












Click it and Unblock the Notifications