আজ কাশ্মীর সফরে প্রধানমন্ত্রী, ৩৭০ ধারা বিলোপের পর প্রথম সফর মোদীর
আজ কাশ্মীর সফরে প্রধানমন্ত্রী, মোদীর সফরের আগেই সভাস্থলে কাছে বিস্ফোরণ
আজ কাশ্মীর সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীর থেকে ৩৭০ ধাকা বিলোপের পরে এই প্রথম মোদীর সফর বলে জানা গিয়েছে। এদিয়ে গত কয়েকদিন ধরেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর। আজও মোদীর সভাস্থল থেকে ১২ কিলোমিটার দূরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।

উপত্যকা সফরে মোদী
আজ কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৭০ ধারা বিলোপের পর এই প্রথম কাশ্মীর সফরে যাচ্ছেন মোদী। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। সূত্রের খবর কাশ্মীরের উন্নয়নের স্বার্থে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করবেন তিনি। বাজেট অধিবেশনে এবার কাশ্মীরের জন্য আলাদা করে বাজেট পাস করিয়েেছ মোদী সরকার। ভূস্বর্গের বাসিন্দাদের মন জয়ে তৎপর বিজেপি। কারণ কাশ্মীরে নির্বাচন করাতে চাইছে মোদী সরকার। সেকারণে ডিিলমিটেশন প্রক্রিয়া শুরু করেছে মোদী সরকার। তাতে কাশ্মীরের সব রাজনৈতিক দলকে সহযোগিতার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

কী কী কর্মসূচি রয়েছে মোদীর
জাতীয় পঞ্চায়েত রাজ অনুষ্ঠানে যোগ দিতেই আজ প্রধানমন্ত্রী মোদীর কাশ্মীর সফর। এছাড়াও আজ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। ২০ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বানিহাল-কাজিগুন্দ সুড়ঙ্গ এই প্রকল্পের মাধ্যমে তৈরি হবে। যা দুই কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করবে। পঞ্চায়েত রাজ দিবসে মোদীর এই কাশ্মীর সফর ঘিরে জল্পনার পারদ চড়ছে। আজ কাশ্মীরের পালি পঞ্চায়েত এলাকা ঘুরে দেখবেন তিনি।

মোদীর সভাস্থলের কাছে বিস্ফোরণ
প্রধানমন্ত্রী মোদীর কাশ্মীর সফরের আগেই উত্তপ্ত হয়ে উঠেছে উপত্যকা। গতকাল সিআইএসএফের ছাউনিতে হামলা চািলয়েছিল জঙ্গিরা। তাতে এক জওয়ান শহিদ হয়েছিলেন। তারপরে আবার রবিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থলের কাছেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সভাস্থল থেকে ১২ কিলোমিটার দূরে ঘটেছে বিস্ফোরণটি। তারপর থেকেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি।

টার্গেট ২০২৪
আর এক বছর পরেই ২০২৪-র লোকসভা নির্বাচন। তার আগে সব রাজ্যেই নিজেদের সংগঠন মজবুত করার চেষ্টা করছে মোদী সরকার। ২০২৪-এই প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ভোট দেবেন কাশ্মীর এবং লাদাখের বাসিন্দারা। সেকারণেই তার আগে ডিলিমিটেশন প্রক্রিয়া সেরে ফেলতে তৎপর মোদী সরকার। কিন্তু কাশ্মীরের রাজনৈতিক দলগুলি তাতে কোনও সহযোগিতা করছে না। বিজেপির এক সময়ের শরিক দল পিডিপি নেত্রী মেহবুবা মুফতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি কোনও ভাবেই ডিলিমিটেশন প্রক্রিয়ায় মোদী সরকারকে সহযোগিতা করবেন না।

কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা দাবি
ভূস্বর্গের ৩৭০ ধারা বিলোপ ঘটানো নিয়ে প্রবল বিরোধিতার মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে। নানা ভাবে বিরোধীরা নিশানা করেছেন। কাশ্মীরের রাজনৈতিক দলগুলিও ভূস্বর্গের পূর্ণ মর্যাদার দাবিতে সরব হয়েছেন। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দরবারও করেছে একাধিক রাজনৈতিক দল। সঠিক সময় হলেই কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু কাশ্নীরের রাজনৈতিক দলগুিল তা মানতে নারাজ।












Click it and Unblock the Notifications