আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন, দেশবাসীকে যশোভূমি উৎসর্গ করবেন মোদী

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ৭৩তম জন্মদিনে আজ রাজধানী দিল্লিতে যশোভূমি নামে এক কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। সকাল ১১টায় রাজধানী দিল্লির দ্বারকায় এই আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন তিনি।

এই যশোভূমি নামে কনভেনশন সেন্টারটি দেশেরই শুধু নয় বিশ্বের বৃহত্তম বলে দাবি করা হয়েছে। ১১০০০ প্রতিনিধি একসঙ্গে এই কনভেনশন সেন্টারে মিটিং এবং সম্মেলন করতে পারবেন। এতোটাই বড় এবং বিস্তৃত। সব রকম অত্যাধুনিক সুবিধা রয়েছে তাতে। এটি তৈরি করতে খরচ হয়েছে ৫৪০০ কোটি টাকা।

Narendra Modi

প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষ্যে দেশবাসীকে এই কনভেনশন সেন্টারটি উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী মোদী। পিটিআই সূত্রে খহবর ৫৪০০ কোটি টাকা খরচ করে ৮.৯ লক্ষ বর্গ কিলোমিটার একালা জুড়ে এই প্রকল্পটি তৈরি হয়েছে। এই বিশাল কনভেনশন সেন্টারে থাকছে ১১০০০-র বেশি লোকের সমাবেশের বা বসার জায়গা। ১৫টি কনভেনশন রুম, গ্র্যান্ড বলরুম , ১৩টি মিটিং রুম।

আজ দ্বারকায় সেক্টর ২৫-এ নতুন মেট্রো স্টেশনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। তারপর তিনি যাবেন কনভেনশন সেন্টারের উদ্বোধন করতে। দিল্লি বিমানবন্দর থেকে দ্বারকা সেক্টরপ ২১ পর্যন্ত এি নতুন মেট্রো এক্সপ্রেস ওয়ে মেট্রোর গতি বাড়িয়ে দেবে বলে জানা গিয়েছে। যশোভূমি কনভেনশন সেন্টারটি দেশের বৃহত্তম এলইডি রয়েছে এতে।

বিশ্বের বৃহত্তম এই কনভেনশন সেন্টারটির মূল অডিটোরিয়ামে ৬০০০ জনের বসার জায়গা রয়েছে। গ্র্যান্ড বলরুমে ২৫০০ জনের বসার জায়গা রয়েছে। সেই সঙ্গে একটি ওপেন অডিটোরিয়ামও রয়েছে সেখানে ৫০০ জনের বসার জায়গা রয়েছে। যশোভূমির প্রদর্শন হলেটি বিশালাকার ১.০৭ বর্গ কিলোমিটার। সেখানে প্রদর্শনী, বাণিজ্য মেলা, এবং একাধিক ইভেন্টের আয়োজন করা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+